সম্পূর্ণ নিউজ Banglardarpan24.com

জাতীয়
১০:৩৬ পূর্বাহ্ণ, ২১ জানুয়ারি ২০২৬

অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং নতুন বাংলাদেশ গড়তে সবাইকে গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। গতকাল মঙ্গলবার ৯ জেলায় তারা গণভোটের প্রচার চালান। তারা বলেন, গণমানুষের আন্দোলনে জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছে। এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাও মানুষের দ্বারা আইনগতভাবে সমর্থিত হোক। সে কারণে আমরা চাচ্ছি হ্যাঁ ভোট জয়যুক্ত হোক। বাংলাদেশের পরিবর্তন করতে […]

give
জাতীয় ডেস্ক
৩ মিনিটে পড়ুন |

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং নতুন বাংলাদেশ গড়তে সবাইকে গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। গতকাল মঙ্গলবার ৯ জেলায় তারা গণভোটের প্রচার চালান।
তারা বলেন, গণমানুষের আন্দোলনে জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছে। এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাও মানুষের দ্বারা আইনগতভাবে সমর্থিত হোক। সে কারণে আমরা চাচ্ছি হ্যাঁ ভোট জয়যুক্ত হোক। বাংলাদেশের পরিবর্তন করতে হলে, অতীতের মতো যেন না হয়, সরকার যেন অতীতের মতো না চলে, অতীতের মতো কর্মকাণ্ড থেকে পরিত্রাণ পেতে চাইলে সবাইকে ‘হ্যাঁ’ ভোটে সিল দিতে হবে।

দেশের মানুষ গণভোটে হ্যাঁ-এর পক্ষে থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘সব বিষয়ে একমত না হতে পারলেও পরিবর্তনের জন্য মানুষ গণভোটে হ্যাঁ-এর পক্ষে থাকবে। আপনারা পরিবর্তন চান কিনা– তা আপনাদের ওপরেই ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ-এর পক্ষে থাকবেন।’ গতকাল পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জাতীয় স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’তে রায় দিতে হবে: তথ্য উপদেষ্টা
তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জাতীয় নির্বাচনে আপনারা কাকে ভোট দেবেন, সেটা আপনাদের ইচ্ছা। আপনাদের এলাকার জন্য, দেশের জন্য ভালো এমন নেতা নির্বাচন করবেন। কিন্তু ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে জাতীয় স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’তে রায় দিতে হবে।
গতকাল সকালে সাভার রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ভোটের রিকশা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

জনগণ জুলাইয়ের কাফেলায়– হ্যাঁ ভোটে তা পরিষ্কার করবে: স্থানীয় সরকার উপদেষ্টা
স্থানীয় সরকার, শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই-আগস্টে যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের যারা সহযোদ্ধা, তাদের উদ্যোগে যে জুলাই সনদ হয়েছে, তারা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে আছেন। তারা গণঅভ্যুত্থান এবং পরিবর্তনের পক্ষে আছেন।
গতকাল কিশোরগঞ্জ শহরের সরকারি গুরুদয়াল কলেজ মাঠে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণকালে তিনি এসব কথা বলেন।

গণভোটে আমরা নিরপেক্ষ না: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘সরকার হিসেবে আমরা যখন জাতীয় সংসদ নির্বাচন করছি, তখন আমরা দলনিরপেক্ষ। কিন্তু যখন আমরা গণভোট করছি, সে ক্ষেত্রে নিরপেক্ষ না।’ গতকাল নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ভোটের অধিকার কেউ খর্ব করতে পারবে না: খাদ্য উপদেষ্টা
খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘এই দেশটা আগামী পাঁচ বছর কীভাবে চলবে, বা পরবর্তী সময়ে কীভাবে চলবে, তা নির্ভর করে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার ওপর।’ গতকাল বাগেরহাট সদর উপজেলার মাজার-সংলগ্ন মাঠে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে: ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আমরা বলছি। কিন্তু ‘না’র পক্ষে কেউ কথা বলতে চাইলে তিনি বলতে পারেন। কাউকে বাধা দেওয়া যাবে না।
গতকাল সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

গণভোটে হ্যাঁ সিল না দিলে আমরা আগের তিমিরেই ফিরে যাব: নৌপরিবহন উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘গণভোটে যদি আমরা হ্যাঁতে সিল না দিই, তাহলে আমাদের সামনে এতগুলো রক্তের বিনিময়ে যে সুযোগ এসেছে, তা হারিয়ে যাবে। আমরা সেই আগের তিমিরেই ফিরে যাব।’ গতকাল পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

নতুন ভোটাররা রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার সুযোগ পেয়েছে: মুক্তিযুদ্ধ-বিষয়ক উপদেষ্টা
মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেন, ফ্যাসিস্টদের ফেরানো ঠেকাতে ‘হ্যাঁ’ ভোট দিয়ে রাষ্ট্রের চাবিকাঠি নিজেদের হাতে রাখার সুযোগ নিতে হবে। হ্যাঁ ভোট দিয়ে সুযোগ কাজে লাগিয়ে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।
গতকাল বগুড়ায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকার গণভোটের পক্ষে: নারী ও শিশুবিষয়ক উপদেষ্টা
সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, আমার সরকার এবং আমাদের অবস্থান স্পষ্ট। আমরা গণভোটের পক্ষে। মানুষ বুঝুক– তার কল্যাণের জন্য গণভোট। তবে আমরা না ভোটের সুযোগও দিচ্ছি।
গতকাল দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
Advertise with us
আরও Banglardarpan24.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com