সম্পূর্ণ নিউজ Banglardarpan24.com

খেলাধুলা
১১:৪৮ পূর্বাহ্ণ, ১৯ জানুয়ারি ২০২৬

আইরিশরা রাজি নয়, তবু চেষ্টা বিসিবির

প্রস্তাবটি বিসিবির পক্ষ থেকে রাখা হয়েছিল আইসিসির প্রতিনিধিদের কাছে। গ্রুপ বদল করে আয়ারল্যান্ডকে যদি ভারতে পাঠানো যায়, তাহলে তাদের জায়গায় শ্রীলঙ্কায় গিয়ে টি২০ বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণের এটিই একমাত্র পথ। আয়ারল্যান্ড কি রাজি হবে সেই প্রস্তাবে? ভারতীয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজের খবর, আইরিশরা তাদের নির্ধারিত গ্রুপ পরিবর্তন করতে রাজি নয়। ক্রিকেট […]

Irish
খেলা ডেস্ক
৩ মিনিটে পড়ুন |

প্রস্তাবটি বিসিবির পক্ষ থেকে রাখা হয়েছিল আইসিসির প্রতিনিধিদের কাছে। গ্রুপ বদল করে আয়ারল্যান্ডকে যদি ভারতে পাঠানো যায়, তাহলে তাদের জায়গায় শ্রীলঙ্কায় গিয়ে টি২০ বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণের এটিই একমাত্র পথ। আয়ারল্যান্ড কি রাজি হবে সেই প্রস্তাবে?

ভারতীয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজের খবর, আইরিশরা তাদের নির্ধারিত গ্রুপ পরিবর্তন করতে রাজি নয়। ক্রিকেট আয়ারল্যান্ড (সিএ) বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে ক্রিকবাজ। এরই মধ্যে আইরিশদের রাজি করাতে মাঠে নেমে পড়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি সূত্রের খবর, শনিবার রাতেই তিনি আইরিশ ক্রিকেটের কিছু কর্মকর্তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছেন। তবে সেখান থেকে কতটা আশ্বাস পেয়েছেন, তা জানা যায়নি।

আইরিশরা যদি বিসিবির এই প্রস্তাবে রাজি না হয়, তাহলে তাদের জোর করার কোনো এখতিয়ার নেই আইসিসির। সেই সঙ্গে স্বাগতিক শ্রীলঙ্কারও সম্মতির ব্যাপার রয়েছে। কেননা গ্রুপ ‘বি’-তে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ওমান আর আয়ারল্যান্ড রয়েছে; যাদের সব ম্যাচ শ্রীলঙ্কার কলম্বো আর ক্যান্ডিতে। অন্যদিকে গ্রুপ ‘সি’-তে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল আর ইতালি; যাদের সব ম্যাচ ভারতের কলকাতা আর মুম্বাইয়ে।

এখন গ্রুপ পরিবর্তনের ব্যাপারে এই আট দলের সম্মতির ব্যাপার রয়েছে। এর আগে আইসিসির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে ক্রিকবাজ জানায়, বাংলাদেশের মতোই আসরের অংশ নিতে যাওয়া ১৯টি দেশই তাদের চোখে সমান। এবং কোন ধরনের ভেন্যু বা গ্রুপ পরিবর্তনের কোন ভাবনা নেই সংস্থাটির।

পরিস্থিতি যা তাতে টি২০ বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, ততই বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা কমে আসছে। বিসিবির একটি অংশ মনে করছে, শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা শূন্য। কেননা আইসিসির যে প্রতিনিধি সেদিন ঢাকায় এসেছিলেন, তিনি আসলে বাংলাদেশকে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলানোর ব্যাপারে রাজি করাতেই এসেছিলেন। শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশের বিশ্বকাপ খেলার কোনো সম্ভাবনা বা প্রতিশ্রুতি দিয়ে যাননি আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের অন্তর্বর্তী মহাব্যবস্থাপক অ্যান্ড্রু এফগ্রেভ। তিনি বরং ভারতে বাংলাদেশ খেললে নিরাপত্তা ঝুঁকি নেই– এমন কথাবার্তাই বলে গিয়েছেন।

ভিডিও কনফারেন্সে যোগ দেওয়া আইসিসির আরেক কর্মকর্তা গৌরব সাক্সেনাও শেষ মুহূর্তে যে সূচি বদল সম্ভব নয়, সেটিই জানিয়েছেন। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তাদের বোঝানো হয়েছে। বিসিবি থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজতর করার উপায় হিসেবে বাংলাদেশকে অন্য গ্রুপে সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।’ তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্বান্ত হয়নি।

বিসিবি পরিচালকদের বিশ্বাস, আইসিসি চেয়ারম্যান জয় শাহর ওপরই নির্ভর করছে এখন সবকিছু। তিনি যদি পুরো প্রক্রিয়া পাল্টে বাংলাদেশকে শ্রীলঙ্কার মাটিতে খেলার সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেন, তাহলে সেটি সম্ভব। আইসিসিপ্রধানের আনুকূল্য, সহযোগিতা ও সহায়তা খুব জরুরি এ মুহূর্তে। বাংলাদেশের প্রস্তাব নিয়ে তিনি সব দেশের বোর্ডপ্রধানদের নিয়ে একটি জরুরি বৈঠক করতে পারেন বলে আশা করছে বিসিবি। সেটি হলেও সেখানে বাকি বোর্ডগুলোর সমর্থন পেতে হবে বাংলাদেশের, যেখানে এরই মধ্যে আয়ারল্যান্ড তাদের অনড় অবস্থানের কথা জানিয়ে দিয়েছে। ‘আমরা সুনির্দিষ্ট আশ্বাস পেয়েছি যে মূল সূচি থেকে আমাদের কোনো পরিবর্তন হবে না। আমরা নিশ্চিতভাবেই শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলছি।’

ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা ক্রিকবাজের কাছে এভাবেই নিজেদের অবস্থান জানিয়েছেন। সব মিলিয়ে ৭ ফেব্রুয়ারি যত কাছাকাছি চলে আসছে, ততই অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে বাংলাদেশের টি২০ বিশ্বকাপ খেলা।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর

Irish
২ সপ্তাহ আগে
Irish
৩ সপ্তাহ আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
Advertise with us
আরও Banglardarpan24.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com