জাতীয় ঐক্যের প্রতীক, তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও জিয়া পরিষদের প্রধান উপদেষ্টা মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে রাজধানীর মতিঝিলে জীবন বীমা কর্পোরেশনের সামনে জিয়া পরিষদের উদ্যোগে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল সাড়ে তিনটায় আয়োজিত এ অনুষ্ঠানে একই সঙ্গে মতিঝিল ও শাহজাহারপুর থানার কমিটি অনুমোদন করা হয়। শোক সভায় বিশেষ অতিথির […]

জাতীয় ঐক্যের প্রতীক, তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও জিয়া পরিষদের প্রধান উপদেষ্টা মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে রাজধানীর মতিঝিলে জীবন বীমা কর্পোরেশনের সামনে জিয়া পরিষদের উদ্যোগে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল সাড়ে তিনটায় আয়োজিত এ অনুষ্ঠানে একই সঙ্গে মতিঝিল ও শাহজাহারপুর থানার কমিটি অনুমোদন করা হয়।
শোক সভায় বিশেষ অতিথির বক্তব্যে কৃষিবিদ মোঃ মনোয়ারুল ইসলাম এনাম বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের শ্রেষ্ঠ মহিয়সী নারী। তিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার এক সাহসী মুক্তিযোদ্ধা। তার জীবন ও নেতৃত্ব বাংলাদেশের মানুষের জন্য এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় তিনি ছিলেন অটল ও দৃঢ়।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা, আদর্শ ও দেশপ্রেমের ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া আপোষহীন নেতৃত্ব দিয়েছেন। সেই ধারার উত্তরসূরি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বাংলাদেশের মানুষের আশার প্রতীক হয়ে উঠেছেন।
কৃষিবিদ মোঃ মনোয়ারুল ইসলাম এনাম তার বক্তব্যে তারেক রহমানের ঘোষিত কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, “করবো কাজ, গড়বো দেশ সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমানের আহ্বান অনুযায়ী তাহাজ্জুদ নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে ফজরের নামাজ আদায়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। কারণ ঐক্যের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানের শেষ পর্বে মরহুমাদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।










