সম্পূর্ণ নিউজ Banglardarpan24.com

খেলাধুলা
১০:০২ অপরাহ্ণ, ৮ জানুয়ারি ২০২৬

আমিরাতের ওয়াসেমে রাজশাহীর জয়, টানা ৬ হার নোয়াখালীর

নোয়াখালী এক্সপ্রেসে যোগ দেওয়া সৌম সরকার ফিফটি পেয়েছেন। ঝড়ো ইনিংস খেলেছেন মোহাম্মদ নবীও। তবু জয়ের দেখা পেল না খালেদ মাহমুদ সুজনের দল। বরং রাজশাহী ওয়ারিয়র্স শিবিরে যোগ দেওয়া সংযুক্ত আরব আমিরাতের ওপেনার মোহাম্মদ ওয়াসেম ১ ওভার থাকতে ৪ উইকেটের জয় এনে দিয়েছেন। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে নোয়াখালী ৫ উইকেট হারিয়ে ১৫১ […]

Noakhali
খেলাধুলা ডেস্ক
২ মিনিটে পড়ুন |

নোয়াখালী এক্সপ্রেসে যোগ দেওয়া সৌম সরকার ফিফটি পেয়েছেন। ঝড়ো ইনিংস খেলেছেন মোহাম্মদ নবীও। তবু জয়ের দেখা পেল না খালেদ মাহমুদ সুজনের দল। বরং রাজশাহী ওয়ারিয়র্স শিবিরে যোগ দেওয়া সংযুক্ত আরব আমিরাতের ওপেনার মোহাম্মদ ওয়াসেম ১ ওভার থাকতে ৪ উইকেটের জয় এনে দিয়েছেন।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে নোয়াখালী ৫ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে। ওপেনিং জুটিতে তারা ৫৭ রান যোগ করলেও ব্যাটিং কিছুটা ধীর ছিল। ওপেনিংয়ে নেমে শাহাদাত হোসেন ২৮ বলে ৩০ রান করে ফিরে যান। সৌম্য সরকার ৪৩ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ছয়টি চার ও তিনটি ছক্কা আসে।

দলের রান বাড়িয়ে নেওয়ার কাজটা মোহাম্মদ নবী করতে পারলেও মাজ সাদাকাত ও হায়দার আলী ধীর ব্যাটিং করেছেন। তিনে নামা সাদাকাত ১৩ বলে মাত্র ৭ রান করতে পারেন। চারে নেমে ২৬ বলে ৩৫ রান করেন নবী। তিন ছক্কার সঙ্গে একটি চার মারেন তিনি। তবে অধিনায়ক হায়দার আলী (৬ বলে ৩) সুবিধা করতে পারেননি। মাহিদুল অঙ্কন ৫ বলে ১০ রান করেন।

জবাব দিতে নেমে ভালো শুরু পায় রাজশাহীও। ওপেনিং জুটিতে ৫ ওভারে ৪৭ রান করে প্রথম উইকেট হারায় তারা। জাতীয় দলের ওপেনার তানজিদ তামিম ২০ বলে ২১ রান করেন। তিনে নামা শান্ত (১) ব্যর্থ হন। চারে নামা মুশফিক কিংবা পাঁচে নামা রায়ান বার্ল টি-২০ সুলভ ইনিংস খেলতে পারেননি। মুশফিক ২২ বলে ১৯ ও বার্ল ১৮ বলে ১৯ রান যোগ করেন।

কিন্তু তাদের আগে ওপেনিং করা ওয়াসেম ৩৫ বলে চারটি করে চার ও ছক্কা মেরে ৬০ রানের ইনিংস খেলে ম্যাচ সহজ করে দেন। শেষ টানেন মুশফিক-বার্লরা। দলের হারেও ভালো বোলিং করেছেন মেহেদী রানা। বাঁ-হাতি পেসার ২৫ রানে ৩ উইকেট নিয়েছেন।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর

Noakhali
১ সপ্তাহ আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
Advertise with us
আরও Banglardarpan24.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com