রাজধানীর মতিঝিলে জিয়া পরিষদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও জিয়া পরিষদের প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় মতিঝিলে জীবন বীমা কর্পোরেশনের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মতিঝিল ও শাহজাহারপুর থানার কমিটি অনুমোদনের কথাও জানানো হয়। শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে […]
রাজধানীর মতিঝিলে জিয়া পরিষদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও জিয়া পরিষদের প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় মতিঝিলে জীবন বীমা কর্পোরেশনের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মতিঝিল ও শাহজাহারপুর থানার কমিটি অনুমোদনের কথাও জানানো হয়।
শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুল লতিফ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আবদুল লতিফ বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাঁদের জান্নাত নসিব করেন।’ এ সময় তিনি আগামী নির্বাচনে দেশনায়ক তারেক রহমানের বিজয়ের জন্য এবং তাঁকে দেশ পরিচালনার সুযোগ করে দিতে সবার প্রতি দোয়া করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনের প্রধান নির্বাচন সমন্বয়কারী এম. এ. বারেক, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন উর রশিদ।
মতিঝিল থানা জিয়া পরিষদের সভাপতি প্রকৌশলী আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ, খন্দকার শফিকুল হাসান রতন, কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম, আতাউল করিম আজিমসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
অনুষ্ঠান শেষে মরহুমদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।










