সম্পূর্ণ নিউজ Banglardarpan24.com

প্রধান খবর
৯:১৯ অপরাহ্ণ, ৩১ জানুয়ারি ২০২৬

জুলাই সনদের জন্য ধানের শীষের পাশাপাশি হ্যাঁ ভোট দেবেন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি জুলাই সনদের সম্মানে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা সংস্কার নিয়ে আলোচনায় লুকোছাপা করিনি। জনগণের সামনে প্রকাশ্যে বলেছি, কোনটিতে আমরা সম্মতি দিয়েছি। কোনটিতে আমাদের অসম্মতি আছে।’ শুক্রবার রাতে রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব […]

July
রাজনীতি ডেস্ক
৫ মিনিটে পড়ুন |

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি জুলাই সনদের সম্মানে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা সংস্কার নিয়ে আলোচনায় লুকোছাপা করিনি। জনগণের সামনে প্রকাশ্যে বলেছি, কোনটিতে আমরা সম্মতি দিয়েছি। কোনটিতে আমাদের অসম্মতি আছে।’ শুক্রবার রাতে রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরুর পর এই প্রথম তারেক রহমান ‘হ্যাঁ-ভোট’ দেওয়ার আহ্বান জানালেন।

তিনি বলেন, ‘আপনাদের নিশ্চয়ই মনে আছে, আজকে থেকে প্রায় আড়াই বছর আগে যখন স্বৈরাচার এই দেশের মানুষের কাঁধের ওপর চেপে বসেছিল সেই সময় বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছিল দেশের মানুষের সামনে। ৩১ দফা সংস্কার প্রস্তাব।’ সংস্কার নিয়ে বিএনপি কোনো লুকোছাপা করেনি মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার এসে সংস্কার কমিশন করল। রাজনৈতিক দলগুলোকে সেখানে আহ্বান করল। আমরাও গিয়েছি। সেখানে আমাদের সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি। মোটামুটিভাবে সংস্কার প্রস্তাব যেগুলো আমরা দিয়েছি, যা আমরা জনগণের সামনে অনেক আগে উপস্থাপন করেছিলাম, সেটাই কম-বেশি তারাও দিয়েছে। হতে পারে কোনো কোনোটির ব্যাপারে আমাদের সঙ্গে কিছু কিছু দ্বিমত আছে। কিন্তু আমাদের সঙ্গে যদি দ্বিমত থাকে, আমরা লুকোছাপা করিনি।’

বিএনপির চেয়ারম্যান বলেন, দেশের পরিবর্তন আনতে হলে দুর্নীতির টুঁটি চেপে ধরতে হবে। এটা করতে পারলে উন্নয়ন হবে। বিগত সরকার মেগা প্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতি করেছে। দুর্নীতিবাজদের বিচার করতে হবে। যে টাকা বিদেশে পাচার হয়েছে তা ফিরিয়ে আনতে হবে। বিএনপি পারে দুর্নীতি দমন করতে। দেশে বড় বড় ফ্লাইওভার, বড় বড় ভবন হলে হবে। কিন্তু মানুষ চায় তাদের ভাগ্যের পরিবর্তন, মানুষ চায় কর্মসংস্থান।

বিএনপি নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ এবং ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ডের ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বাস দেন। তিনি বলেন, রংপুর শুধু পিছিয়ে পড়া নয়, সম্ভাবনাময় একটি অঞ্চল। সম্ভাবনা কাজে লাগাতে দরকার সুষ্ঠু পরিকল্পনা ও সঠিক নেতৃত্ব। আবু সাঈদের রক্ত মেশানো রংপুরের মাটি। সেই রক্ত বৃথা যেতে পারে না। রংপুরসহ বিভাগের অন্যান্য জেলাকে গরিব বলা হয়। কিন্তু তিনি এটি বিশ্বাস করেন না।

তারেক রহমান বলেন, ‘আসার পথে দেখলাম, কৃষকরা বোরো ধানের চারা রোপণ করছেন। অথচ এক সময় বোরো ধান চাষ হতো না। শহীদ জিয়া খাল খননের মাধ্যমে বোরো ধান চাষের ব্যবস্থা করেছিলেন। দেশের অন্যান্য বিভাগ, ঢাকা, চট্টগ্রাম যদি শিল্প এলাকা হয়, তাহলে কৃষিপ্রধান অঞ্চল হিসেবে রংপুর-দিনাজপুরে কেন কৃষিপণ্যের জন্য শিল্পপ্রতিষ্ঠান হয় না। এই অঞ্চলে শিল্প গড়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমি আগে জানতাম, শুধু দিনাজপুরে কয়লা খনি আছে, কিন্তু রংপুরের পীরগঞ্জে কয়লা আছে জানতাম না। এই কয়লা উত্তোলন করতে পারলে তা দিয়ে আমরা অনেক পরিবর্তন করতে পারব।’
৫ আগস্ট দেশের যে পরিবর্তন হয়েছিল তা কোনো নির্দিষ্ট দলের নেতৃত্বে হয়নি মন্তব্য করে তিনি বলেন, দেশের তৃণমূল থেকে সব-শ্রেণির মানুষের প্রচেষ্টায় পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনকে ধরে রাখতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে। তাহলে আমাদের অধিকার আদায় হবে।

তিনি বলেন, ‘একটি দল বলে বেড়াচ্ছে, তারা যখন আমাদের সঙ্গে ক্ষমতায় ছিল, তখন তারা ভালো ছিল– আমরা খারাপ ছিলাম। আমি বলতে চাই, মানুষ তো ভালো মানুষের সঙ্গে থাকতে চায়, কিন্তু তারা কেন পাঁচ বছর আমাদের সঙ্গে থাকল। তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা ভুল বলছে।’

রংপুর অঞ্চলের পানির সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সমস্যা সমাধানের জন্য শহীদ জিয়া প্রথম তিস্তা ব্যারাজের কাজ শুরু করেছিলেন। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে এই অঞ্চলের মানুষের স্বপ্ন তিস্তা ব্যারাজের কাজে দ্রুত হাত দেব। তিস্তা মহাপরিকল্পনাসহ খাল খননের কাজ শুরু হবে। যাতে রংপুর কৃষি অঞ্চলের মানুষের উপকারে আসে।’
রাত ৮টা ৩৫ মিনিটে জনসভা মঞ্চে যান তারেক রহমান। এ সময় পুরো সমাবেশ এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, সহসাংগঠনিক সম্পাদক (রংপুর-বিভাগ) আব্দুল খালেকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সভায় রংপুর বিভাগের ৮ জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

আবু সাঈদের কবর জিয়ারত
এদিন বগুড়া থেকে রংপুরে জনসভায় যাওয়ার আগে জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় পীরগঞ্জে জাফরপাড়া বাবনপুর গ্রামে পৌঁছে কবর জিয়ারতের পর আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।
এরপর তা‌রেক রহমান এক সমাবেশে বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম‌কে প‌রিচয় ক‌রি‌য়ে দি‌য়ে ব‌লেন, ‘আমি সাইফুলকে আপনা‌দের কা‌ছে রে‌খে গেলাম। আগামী ১২ তা‌রিখ ধানের শীষে ভোট দি‌য়ে তাঁকে জয়ী কর‌বেন।’

হুইলচেয়ার বিতরণ
গতকাল বেলা ১১টায় তারেক রহমান বগুড়ার নাজ গার্ডেন হোটেলের বলরুমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। এ সময় তিনি বলেন, ‘প্রতিবন্ধীরা আমাদেরই ভাইবোন, সমাজ ও পরিবারের অংশ। তাদের মধ্যে অনেক প্রতিভা আছে যা আমাদের অনেকের মধ্যে নেই। যার যার অবস্থান থেকে তাদের পাশে দাঁড়াতে হবে।’

অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান বলেন, ‘প্রতিবন্ধীদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিশুরা আগামী দিনে দেশ গড়ার মহান সৈনিক হবে। তাদের নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে। সব শিশুর স্বাস্থ্য শিক্ষা নিয়ে আছে পরিকল্পনা।’

অনুষ্ঠানে ডা. জোবাইদা রহমানের পক্ষ থেকে বিশেষ চাদিহাসম্পন্ন ২০ শিশুর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এই শিশুরা ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানটি গেয়ে শোনায়। তাদের তৈরি বিভিন্ন উপহার তুলে দেয় তারেক রহমান ও জোবাইদা রহমানের হাতে। অনুষ্ঠান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠান উপস্থাপন করেন আয়োজক প্রতিষ্ঠান সিএসএফের চেয়ারম্যান ডা. এম এ মুহিত।

তারেক রহমান বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ আদায় করেন। তিনি মুসল্লিদের কাছে তাঁর মা খালেদা জিয়ার জন্য এবং তাঁর নিজের জন্য দোয়া চান। এরপর বিকেলে রংপুর যাওয়ার পথে হজরত শাহ সুলতান (রহ:) মাজারে দোয়া করেন। এ ছাড়া রংপুর যাওয়ার পথে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মোকামতলায় পথসভায় বক্তব্য দেন। এ সময় আরও বক্তব্য দেন এ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মীর শাহে আলম।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
Advertise with us
আরও Banglardarpan24.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com