জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিনেমায় একসঙ্গে কাজ করার পর থেকেই খুশি কাপুর ও বেদাং রায়নাকে ঘিরে প্রেমের গুঞ্জন ছড়ায় বলিউডে। ২০২৩ সালে শুটিং চলাকালে বন্ধুত্বের সূত্রে গড়ে ওঠা সম্পর্কটি ধীরে ধীরে রূপ নেয় ঘনিষ্ঠতায়। বিভিন্ন পার্টি, পারিবারিক অনুষ্ঠান ও তারকাখচিত ইভেন্টে একসঙ্গে উপস্থিতি এই গুঞ্জন আরও জোরালো করেছিল। খুশির জন্মদিনের পার্টি থেকে শুরু করে একসঙ্গে […]

জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিনেমায় একসঙ্গে কাজ করার পর থেকেই খুশি কাপুর ও বেদাং রায়নাকে ঘিরে প্রেমের গুঞ্জন ছড়ায় বলিউডে। ২০২৩ সালে শুটিং চলাকালে বন্ধুত্বের সূত্রে গড়ে ওঠা সম্পর্কটি ধীরে ধীরে রূপ নেয় ঘনিষ্ঠতায়। বিভিন্ন পার্টি, পারিবারিক অনুষ্ঠান ও তারকাখচিত ইভেন্টে একসঙ্গে উপস্থিতি এই গুঞ্জন আরও জোরালো করেছিল।
খুশির জন্মদিনের পার্টি থেকে শুরু করে একসঙ্গে নতুন বছর উদ্যাপনসহ সবখানেই তাদের যুগল উপস্থিতি নজর কাড়ে। এমনকি একই লোকেশন থেকে আলাদা আলাদা ছবি শেয়ার করায় নেটিজেনদের ধারণা ছিল, দুজন নাকি একসঙ্গে ছুটিতেও গিয়েছিলেন। কিন্তু সাম্প্রতি ভারতীয় কিছু গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, এই তারকা জুটির সম্পর্কে নাকি ফাটল ধরেছে। শুধু তাই নয়, তাদের মধ্যে বিচ্ছেদও হয়ে গেছে বলে শোনা যাচ্ছে। এখন তারা আর প্রেমিক–প্রেমিকা নন, বরং বন্ধু হিসেবেই থাকতে চান খুশি কাপুর ও বেদাং রায়না।
দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি তারা। শুরুর দিকের সাক্ষাৎকারে বেদাং বরাবরই বলতেন, তারা ‘শুধু ভালো বন্ধু’। অন্যদিকে ‘কফি উইথ করণ’-এ গুঞ্জন নিয়ে রসিকতার ছলে কথা বলেছিলেন খুশি। বিষয়টিকে তিনি ‘ওম শান্তি ওম’ ছবির সেই বিখ্যাত দৃশ্যের সঙ্গে তুলনা করেন, যেখানে দুজন বারবার বলেন, ‘আমরা শুধু ভালো বন্ধু!’
তবে ২০২৫ সালের এপ্রিলে খুশি একটি লকেট পরে ছবি শেয়ার করেন, যেখানে দুজনের নামের আদ্যাক্ষর ছিল। তখনই অনুরাগীদের ধারণা, সেটাই ছিল তাদের সম্পর্কের ‘সফট লঞ্চ’।
এখন পর্যন্ত এই প্রেমবিচ্ছেদ নিয়ে খুশি বা বেদাং আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তাই বলিউডে আপাতত প্রশ্ন একটাই-গুঞ্জন কি সত্যি, নাকি এটি আরও এক নতুন অধ্যায়ের সূচনা?
ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিচ্ছেদটি খুব সম্প্রতিই ঘটেছে। তবে ঠিক কী কারণে আলাদা হলেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
চলতি বছর ‘দ্য আর্চিজ’ দিয়ে অভিনয়ে অভিষেকের পর খুশি কাপুর বড় পর্দায় আত্মপ্রকাশ করেন জুনায়েদ খানের বিপরীতে ‘লাভিয়াপা’ সিনেমায়। এরপর তিনি অভিনয় করেন ‘নাদানিয়াঁ’-এ, যেখানে ইব্রাহিম আলি খানকে পরিচয় করিয়ে দেওয়া হয়। বর্তমানে তিনি কাজ করছেন তার মা শ্রীদেবীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমার সিক্যুয়েল ‘মম ২’-এ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডুলজ











| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
| ৯ | ৩০ | ৩১ | ||||
