বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)-এর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর জাতীয় প্রেসক্লাব মসজিদে আয়োজিত এই দোয়া মাহফিলে বেগম জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও অগ্রগতির জন্যও বিশেষ […]

বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)-এর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আসর জাতীয় প্রেসক্লাব মসজিদে আয়োজিত এই দোয়া মাহফিলে বেগম জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও অগ্রগতির জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরজেএ-এর মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, নির্বাহী সদস্য বদিউল আলম চৌধুরী, আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামসহ জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন সদস্য।
দোয়া মাহফিলে বিআরজেএ চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরীর সুস্থতাও কামনা করা হয়। ২০২৪ সালের ৪ আগস্ট আন্দোলনে অংশ নেওয়ার সময় প্রেসক্লাবের সামনে তাঁর বাম পায়ে গুরুতর আঘাত লাগে। দীর্ঘ চিকিৎসার পরও ক্ষত নিরাময় না হওয়ায় পায়ে সংক্রমণ বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত তাঁর পা অপসারণ করতে হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।










