রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত পৌনে আটটার দিকে ঢাকা উদ্যানের বি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম বিল্লাল হোসেন বাবু (২৬)। ঘটনাস্থলে তাঁর বাবাকেও মারধর করা হয়। তিনি বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, বিল্লালের বাসার সামনে থাকা […]

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত পৌনে আটটার দিকে ঢাকা উদ্যানের বি ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম বিল্লাল হোসেন বাবু (২৬)। ঘটনাস্থলে তাঁর বাবাকেও মারধর করা হয়। তিনি বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, বিল্লালের বাসার সামনে থাকা মুদিদোকানে তাঁর বাবার সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে অভিযুক্তরা তাঁর বাবাকে মারধরের চেষ্টা করে। বাধা দিতে গেলে বিল্লালের ওপর চাপাতি দিয়ে হামলা চালানো হয়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে রাত নয়টার দিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) মফিজ উদ্দিন জানান, ঘটনাটি সম্পূর্ণভাবে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের ফল। কোনো সন্ত্রাসী বা রাজনৈতিক কারণ এতে জড়িত নয়। হত্যায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাঁদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।











| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ |
| ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২ | ৯ | ৩০ | ||||
