সম্পূর্ণ নিউজ Banglardarpan24.com

প্রধান খবর
৭:০১ অপরাহ্ণ, ১৪ জানুয়ারি ২০২৬

ইয়াশের ‘টক্সিক’ গার্ল কে এই বিট্রিজ

কান্নাড সুপারস্টার ইয়াশ অভিনীত আসন্ন ‘টক্সিক’ সিনেমার টিজারে সাহসী অন্তরঙ্গ দৃশ্য ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিট্রিজ টাউফেনবাখ। কেউ এই টিজারে অভিনেত্রীকে সাহসী ও গল্পের প্রয়োজনে প্রয়োজনীয় বললেও, বড় একটি অংশ একে অশ্লীল আখ্যা দিয়ে বিট্রিজকে লক্ষ্য করে কড়া সমালোচনা শুরু করে। বিতর্ক এখানেই থামেনি। আম আদমি পার্টির মহিলা শাখা বিষয়টি নিয়ে কর্ণাটক রাজ্য নারী […]

Beatriz
বিনোদন ডেস্ক
২ মিনিটে পড়ুন |

কান্নাড সুপারস্টার ইয়াশ অভিনীত আসন্ন ‘টক্সিক’ সিনেমার টিজারে সাহসী অন্তরঙ্গ দৃশ্য ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিট্রিজ টাউফেনবাখ। কেউ এই টিজারে অভিনেত্রীকে সাহসী ও গল্পের প্রয়োজনে প্রয়োজনীয় বললেও, বড় একটি অংশ একে অশ্লীল আখ্যা দিয়ে বিট্রিজকে লক্ষ্য করে কড়া সমালোচনা শুরু করে।

বিতর্ক এখানেই থামেনি। আম আদমি পার্টির মহিলা শাখা বিষয়টি নিয়ে কর্ণাটক রাজ্য নারী কমিশনে অভিযোগ জানায় এবং সিবিএফসিকে টিজারটি পুনরায় পর্যালোচনার অনুরোধ করে।

সিনেমার পরিচালক গীথু মোহনদাস অবশ্য জানিয়েছেন, টিজারের দৃশ্যগুলো প্রাপ্তবয়স্ক দর্শকদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এবং এটি গল্পেরই অংশ।

টিজার প্রকাশ্যে আসার পর আলোচনা-সামালোচনার মাঝে অনেকেই এই অভিনেত্রী পরিচয়ও জানতে চেয়েছেন। তবে নির্মাতার বরাদ দিয়ে এনডিটিভিসহ ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, ২০১৪ সালে ‘কারাক্টার মডেল ট্যুর’-এর মাধ্যমে পেশাদার ক্যারিয়ার শুরু করেন বিট্রিজ টাউফেনবাখ। শুরুতে মডেলিং এবং পরে অভিনয়ে নাম লেখান ব্রাজিলিয়ান এই তারকা।

এছাড়া গায়িকা হিসেবেও তার বেশ পরিচিতি রয়েছে। বড় কোনো সিনেমায় অভিনয় না করলেও বিট্রিজ মূলত আন্তর্জাতিক ফ্যাশন ও মডেলিং-এ পরিচিত ছিলেন। সম্প্রতি ‘টক্সিক’ সিনেমার টিজার প্রকাশের পর বেশি আলোচনায় উঠে আসেন তিনি।

বিট্রিজের ইনস্টাগ্রাম প্রোফাইল খুললে লেখা আসছে ‘প্রোফাইল ইজনট আনঅ্যাবল’। তিনি এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও টিজার বিতর্কের সময়েই অ্যাকাউন্ট বন্ধ হওয়ায় বিষয়টি নিয়ে জল্পনা তুঙ্গে।

সব বিতর্কের মধ্যেও ‘টক্সিক’ ইতোমধ্যেই বছরের সবচেয়ে আলোচিত কান্নাড সিনেমাগুলোর একটি হয়ে উঠেছে। ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ১৯ মার্চ ২০২৬। সূত্র: ডিএনএ ইন্ডিয়া

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
Advertise with us
আরও Banglardarpan24.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com