সম্পূর্ণ নিউজ Banglardarpan24.com

বিশেষ প্রতিবেদন
১০:৩৫ অপরাহ্ণ, ৪ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে ঐক্যবদ্ধ জিয়া পরিষদ-শেকৃবিতে মনোয়ারুল ইসলাম এনামের নেতৃত্বে প্রচারণা

নির্বাচনী প্রচারণায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা জিয়া পরিষদের উদ্যোগে প্রচার অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মনোয়ারুল ইসলাম এনাম—যিনি জিয়া পরিষদের যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য। তিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে নির্বাচনী আমেজ তৈরি হয়। তিনি বলেন, আগামীর […]

তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে ঐক্যবদ্ধ জিয়া পরিষদ-শেকৃবিতে মনোয়ারুল ইসলাম এনামের নেতৃত্বে প্রচারণা
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নির্বাচনী প্রচারণায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা জিয়া পরিষদের উদ্যোগে প্রচার অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মনোয়ারুল ইসলাম এনাম—যিনি জিয়া পরিষদের যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য। তিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে নির্বাচনী আমেজ তৈরি হয়।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই। এ সময় “ভোট দিবো কিসে—ধানের শীষে” স্লোগানে উপস্থিত সবাই একাত্মতা প্রকাশ করেন। বক্তারা আরও বলেন, “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ”—এই প্রত্যয়ে দলীয় নেতাকর্মীরা মাঠে রয়েছে এবং সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিচ্ছে।

কৃষিবিদ মোঃ মনোয়ারুল ইসলাম এনাম তাঁর বক্তব্যে তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। তিনি বলেন, তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা, শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি, কৃষিখাতের আধুনিকায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের ক্ষমতায়নে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নযোগ্য ও সময়োপযোগী। বিশেষ করে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা অবকাঠামো শক্তিশালী করা, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং প্রযুক্তিনির্ভর কৃষি বিস্তারে পরিকল্পনার কথা তিনি গুরুত্ব দিয়ে উল্লেখ করেন।

আরও বলেন, বিশ্ববিদ্যালয়ভিত্তিক মেধা ও গবেষণাকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করতে হলে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। নির্বাচনে অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সেই পরিবেশ তৈরিতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। কর্মসূচির শেষাংশে দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে প্রচারণা কার্যক্রম শেষ করেন।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
Advertise with us
আরও Banglardarpan24.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com