সম্পূর্ণ নিউজ Banglardarpan24.com

বিশেষ প্রতিবেদন
৪:১৭ পূর্বাহ্ণ, ১৩ মার্চ ২০২৬

নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন

ঢাকা, ১২ মার্চ: ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদে সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার পদে সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হওয়ায় তাঁদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)। বৃহস্পতিবার (১২ মার্চ) এক যৌথ অভিনন্দন বার্তায় সংগঠনের চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী এবং […]

নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ঢাকা, ১২ মার্চ: ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদে সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার পদে সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হওয়ায় তাঁদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)।
বৃহস্পতিবার (১২ মার্চ) এক যৌথ অভিনন্দন বার্তায় সংগঠনের চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী এবং মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকার সংসদের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও গণমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন।
নেতৃদ্বয় বলেন, জুলাই আন্দোলনে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক চেতনা ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের অঙ্গীকারকে ধারণ করে জাতীয় সংসদ পরিচালনায় স্পিকার ও ডেপুটি স্পিকার নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে তারা আশা করেন। দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী সংসদকে কার্যকর, জবাবদিহিমূলক ও গণমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে তাঁদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও মন্তব্য করেন তারা।
তারা আরও বলেন, সংসদ হচ্ছে গণতন্ত্রের মূল কেন্দ্রবিন্দু। তাই সংসদে সকল মত ও পথের প্রতিনিধিদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, গঠনমূলক বিতর্ক ও নীতিনির্ধারণী আলোচনার পরিবেশ বজায় রাখা এবং জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায় স্পিকার ও ডেপুটি স্পিকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমনটাই দেশের মানুষ প্রত্যাশা করে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ) নেতৃবৃন্দ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সার্বিক সফলতা কামনা করেন।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
Advertise with us
আরও Banglardarpan24.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com