বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএইচএমএ) বগুড়া জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে বগুড়া শহরের কলোনী এলাকায় একটি স্থানীয় অভিজাত রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ডা. মোস্তফা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, হোমিওপ্যাথি একটি অত্যন্ত […]

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএইচএমএ) বগুড়া জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে বগুড়া শহরের কলোনী এলাকায় একটি স্থানীয় অভিজাত রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ডা. মোস্তফা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, হোমিওপ্যাথি একটি অত্যন্ত কার্যকর চিকিৎসা পদ্ধতি। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া দেশে হোমিওপ্যাথি চিকিৎসার উন্নয়ন ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি আরও বলেন, তাদের সন্তান এবং বগুড়ার কৃতী সন্তান তারেক রহমান ভবিষ্যতে হোমিওপ্যাথি চিকিৎসাকে আরও এগিয়ে নেবেন।
তিনি বগুড়ার সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং বলেন, উন্নয়ন থেকে দীর্ঘদিন বঞ্চিত বগুড়াবাসী এবার উন্নয়নের ধারায় সামিল হবে।
বিএইচএমএ বগুড়া জেলার সাধারণ সম্পাদক ডা. মুন্জুরুল আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোমিনুর রশিদ শাহিন, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আব্দুল মতিন, সাবেক অধ্যক্ষ ডা. মো. আয়ুব হোসেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ডা. মো. আব্দুল খালেক এবং অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সদস্য ডা. মো. শাহানুর ইসলাম।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ডা. আকতার আলম রেহান, ডা. সাখাওয়াত হোসেন, ডা. মো. হুমায়ূন কবীর, ডা. প্রমিত কুমার মন্ডল, ডা. মো. আমির উদ্দিন, ডা. মো. শফিকুল ইসলাম (১ ও ২), ডা. আবুল মুনসুর, ডা. মো. শাহ গাজী, ডা. এহতেশাম, ডা. আতিকুর রহমান, ডা. আব্দুল আলীম, ডা. সাহাবুদ্দিন, ডা. ফিরোজ মাহমুদ, ডা. মাহফুজা আক্তার, ডা. সম্পা বৈরাগী, ডা. নিহার সুলতানা, ডা. অভিজিৎ সরকার, ডা. সুজিৎ কুমারসহ অনেকে।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন ডা. মাওলানা আকরাম বিন হামেদ।










