জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমসাময়িক ইস্যুভিত্তিক বিশেষ অনুষ্ঠান “দৃষ্টি”-তে উঠে এলো রাষ্ট্র, নির্বাচন ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে জোরালো আলোচনা। সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহারুল ইসলাম রকি-র উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানের এবারের পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার মা ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জি এম কামরুল হাসান। আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে অনুষ্ঠানটি প্রচারিত হবে এস […]

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমসাময়িক ইস্যুভিত্তিক বিশেষ অনুষ্ঠান “দৃষ্টি”-তে উঠে এলো রাষ্ট্র, নির্বাচন ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে জোরালো আলোচনা। সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহারুল ইসলাম রকি-র উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানের এবারের পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার মা ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জি এম কামরুল হাসান। আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে অনুষ্ঠানটি প্রচারিত হবে এস আই টিভি ফেসবুক পেজ ও বাংলার দর্পণ ইউটিউব চ্যানেলে।

অনুষ্ঠানে জি এম কামরুল হাসান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন কেবল একটি সরকারের পরিবর্তন নয়, বরং রাষ্ট্র পরিচালনার নৈতিক ভিত্তি শক্তিশালী করার পূর্বশর্ত। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসন, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকার ওপর তিনি বিশেষ জোর দেন।

আলোচনায় তিনি স্পষ্ট করে বলেন, ভোটারদের আস্থা ফেরাতে হলে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, সমান সুযোগ এবং ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। ক্ষমতার অপব্যবহার, প্রভাব বিস্তার ও সহিংস রাজনীতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিক হওয়ার তাগিদ দেন।
রাষ্ট্র ও ভবিষ্যৎ প্রসঙ্গে জি এম কামরুল হাসান বলেন, তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছাড়া টেকসই গণতন্ত্র গড়া সম্ভব নয়। কর্মসংস্থান, সামাজিক ন্যায়বিচার এবং পরিবারকেন্দ্রিক কল্যাণমূলক উদ্যোগ—এসব বিষয়কে আগামী দিনের রাষ্ট্রনীতির কেন্দ্রে রাখার কথা বলেন তিনি। গৃহিণী মায়েদের সম্মান ও সামাজিক নিরাপত্তা নিয়েও গুরুত্বারোপ করেন।
সব মিলিয়ে “দৃষ্টি”-র এই বিশেষ পর্বে দর্শকরা পাবেন নির্বাচন, রাষ্ট্র ও ভবিষ্যৎ নিয়ে খোলামেলা, যুক্তিনির্ভর ও সোজাসাপ্টা বক্তব্য। গুরুত্বপূর্ণ প্রশ্নের স্পষ্ট উত্তর জানতে চোখ রাখতেই হবে আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।











| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |