সম্পূর্ণ নিউজ Banglardarpan24.com

জাতীয়
৬:৩৪ অপরাহ্ণ, ১৬ জানুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে ‘আমার মা ফাউন্ডেশন’-এর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রস্তাবনা উপস্থাপন

আজ সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে “আমার মা ফাউন্ডেশন” এর আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল দেশের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে একটি নির্বাচনী ইশতেহার প্রস্তাবনা উপস্থাপন করা। সংবাদ সম্মেলনে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জি এম কামরুল হাসান ২২ দফা নির্বাচনী […]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে ‘আমার মা ফাউন্ডেশন’-এর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রস্তাবনা উপস্থাপন
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আজ সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে “আমার মা ফাউন্ডেশন” এর আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল দেশের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে একটি নির্বাচনী ইশতেহার প্রস্তাবনা উপস্থাপন করা। সংবাদ সম্মেলনে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জি এম কামরুল হাসান ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রস্তাবনা তুলে ধরেন।

তিনি বলেন, এই প্রস্তাবনাগুলো সাধারণ মানুষের বাস্তব চাহিদা, সামাজিক ন্যায়বিচার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের কথা মাথায় রেখে প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবনার গুরুত্বপূর্ণ দফাগুলোর মধ্যে রয়েছে গৃহিণী মায়েদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা, বেকার যুবসমাজকে রাষ্ট্রীয় খরচে প্রশিক্ষণ দিয়ে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সরকারি চাকরিতে বয়সসীমা উন্মুক্তকরণ, বিক্রয় ও বিপণন পেশাজীবীদের কর্মনিরাপত্তা নিশ্চিতকরণ এবং এএমএফ হোম ইয়ার্ড ইকোনোমি বাস্তবায়নের মাধ্যমে পারিবারিক অর্থনীতিকে শক্তিশালী করা। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারী ও যুব উন্নয়নসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দফা তুলে ধরা হয়।

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে “আমার মা ফাউন্ডেশন” কোনো ভূমিকা রাখবে কিনা এমন প্রশ্ন করেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহারুল ইসলাম রকি। জবাবে জি এম কামরুল হাসান বলেন, “আমাদের সংগঠন একটি অরাজনৈতিক সামাজিক প্ল্যাটফর্ম হলেও গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় আমরা সচেতন ভূমিকা পালন করব।

নির্বাচন পর্যবেক্ষণ, নাগরিক সচেতনতা সৃষ্টি এবং নির্বাচনকালীন অনিয়মের বিরুদ্ধে নৈতিক অবস্থান নেওয়া হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কে এম রাসেল আহমেদ, মোঃ নাদিম শাকিরসহ সাংবাদিক, মানবাধিকার কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা আশা প্রকাশ করেন, এই ২২ দফা প্রস্তাবনা আগামী দিনে জাতীয় নীতিনির্ধারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
Advertise with us
আরও Banglardarpan24.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com