[location_search]
সম্পূর্ণ নিউজ Banglardarpan24.com

জাতীয়
৮:৪৫ অপরাহ্ণ, ২৫ এপ্রিল ২০২৬

সংবিধানিক শূন্যতা ও নির্বাচন প্রশ্নে কড়া বক্তব্য—সেমিনারে আবু হেনা রাজ্জাকী

জুলাই চার্টার এবং অভ্যুত্থান-পরবর্তী সাংবিধানিক ব্যবস্থা’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনারে সংবিধানিক শূন্যতা, অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে তীব্র প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। সেন্টার ফর ল গভর্নেন্স অ্যান্ড পলিসি (সেলগ্যাপ), সাউথ এশিয়ান ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ (সেইলস) এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের আইন ও মানবাধিকার […]

সংবিধানিক শূন্যতা ও নির্বাচন প্রশ্নে কড়া বক্তব্য—সেমিনারে আবু হেনা রাজ্জাকী
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |
জুলাই চার্টার এবং অভ্যুত্থান-পরবর্তী সাংবিধানিক ব্যবস্থা’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনারে সংবিধানিক শূন্যতা, অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে তীব্র প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। সেন্টার ফর ল গভর্নেন্স অ্যান্ড পলিসি (সেলগ্যাপ), সাউথ এশিয়ান ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ (সেইলস) এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের আইন ও মানবাধিকার বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে তিনি ছিলেন অন্যতম আলোচিত বক্তা।
তার বক্তব্যে তিনি সংবিধানের ১২৩ অনুচ্ছেদের গুরুত্ব তুলে ধরে বলেন, সংসদ ভেঙে দেওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বাস্তবে তা হয়নি। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন—অন্তর্বর্তীকালীন সরকার গঠন সংবিধানের কোন ভিত্তিতে করা হয়েছে? তার মতে, পুরো প্রক্রিয়াটি রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে পরিচালিত হয়েছে, যা সংবিধানের ১৫২ (২) অনুচ্ছেদ অনুযায়ী আইন হিসেবে গণ্য হলেও এর সাংবিধানিক ভিত্তি নিয়ে বিতর্ক থেকেই যায়।
রাজ্জাকী আরও বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে হলে নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে হবে। অতীতে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মতো নেতিবাচক সংস্কৃতি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে বলে উল্লেখ করে তিনি সতর্ক করেন, এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতেও রাজনৈতিক সংকট তৈরি হতে পারে।
তিনি জোর দিয়ে বলেন, জুলাই চার্টারের বাস্তবায়নই পারে এ সংকট থেকে উত্তরণের পথ দেখাতে। তার মতে, এই চার্টার শুধু একটি রাজনৈতিক সমঝোতা নয়, বরং এটি জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। সেমিনারে তার বক্তব্য উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
Facebook Comments Box
×
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও Banglardarpan24.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম