দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)-এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। শনিবার এক যৌথ অভিনন্দন বার্তায় বিআরজেএ’র চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী এবং মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতার তেজস্বী ও দিক-নির্দেশনামূলক বক্তব্য […]
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)-এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার এক যৌথ অভিনন্দন বার্তায় বিআরজেএ’র চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী এবং মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতার তেজস্বী ও দিক-নির্দেশনামূলক বক্তব্য শুনে সারাদেশের ১৭ হাজার মফস্বল সাংবাদিক মুগ্ধ, অভিভূত এবং অনুপ্রাণিত। তাঁর এই প্রত্যাবর্তন বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে এক নতুন মাইলফলক।
নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে ‘মাদার অব ডেমোক্রেসি’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম, সীমাহীন ত্যাগ ও আপসহীন লড়াই অনস্বীকার্য। তাঁর অকুতোভয় নেতৃত্বের পথ ধরেই আজ দেশনায়ক তারেক রহমান দেশের মানুষের মাঝে ফিরে এসেছেন। দেশের এই সন্ধিক্ষণে তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আবার মাথা উঁচু করে দাঁড়াবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
বিআরজেএ নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করেন। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠনের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় তাঁর বলিষ্ঠ ভূমিকা অব্যাহত থাকবে।











