বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাঁর ইন্তেকালে শোক ও সমবেদনা জানিয়েছেন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ফজরের নামাজের পর সকাল ৬টায় দেশনেত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি […]

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাঁর ইন্তেকালে শোক ও সমবেদনা জানিয়েছেন।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ফজরের নামাজের পর সকাল ৬টায় দেশনেত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দলটির পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং সকলের কাছে দোয়া চাওয়া হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর ফেসবুক পোস্টে গভীর শোক প্রকাশ করে বলেন,
“আমরা গভীর দুঃখের সঙ্গে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে মরহুমার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শোকবার্তায় বলেন,
মহান আল্লাহ রাব্বুল আলামীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর রহম করুন, তাঁকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তাঁর পরিবার ও সহকর্মীদের সবরে জামিল দান করুন। আমিন।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এক শোকবার্তায় বলেন,
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
দেশের রাজনীতিতে দীর্ঘদিনের প্রভাবশালী এই নেত্রীর মৃত্যুতে সর্বস্তরের মানুষের মাঝে শোক ও শ্রদ্ধার আবহ বিরাজ করছে।











