সম্পূর্ণ নিউজ Banglardarpan24.com

টপ টেন
৯:৫৯ অপরাহ্ণ, ২৪ জানুয়ারি ২০২৬

দেশ অনেক পিছিয়ে গেছে পুনর্নির্মাণ করতে হবে

মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের প্রতিটি খাত বিগত ১৫-১৬ বছরে ধ্বংস হয়ে গেছে। এতে দেশ অনেক পিছিয়ে গেছে। দেশ পুনর্গঠনে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। অতীতে মানুষ যতবার ধানের শীষকে নির্বাচিত করেছেন, ততবারই উন্নয়ন হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ভাসানটেকের বিআরবি মাঠে […]

Reconstruction
রাজনীতি ডেস্ক
৪ মিনিটে পড়ুন |

মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের প্রতিটি খাত বিগত ১৫-১৬ বছরে ধ্বংস হয়ে গেছে। এতে দেশ অনেক পিছিয়ে গেছে। দেশ পুনর্গঠনে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। অতীতে মানুষ যতবার ধানের শীষকে নির্বাচিত করেছেন, ততবারই উন্নয়ন হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ভাসানটেকের বিআরবি মাঠে নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী তারেক রহমানের এটা প্রথম নির্বাচনী সমাবেশ। গত বৃহস্পতিবার তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারতের পর সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে দলের নির্বাচনী প্রচার শুরু করেন।

ভাসানটেকে সমাবেশে তারেক রহমান বলেন, ‘৫ আগস্ট দেশে একটি পরিবর্তন হয়েছে। আমি মনে করি, সারাদেশের মানুষ পরিবর্তন চায়, ভালো পরিবর্তন চায়।’ এলাকার মানুষের কী কী সমস্যা তা জানার জন্য সমাবেশস্থল থেকে নিজে মাইক নিয়ে স্থানীয় বাসিন্দা, তরুণ শিক্ষার্থী, শ্রমজীবীসহ বিভিন্ন স্তরের একজন করে ব্যক্তি ও নারীকে খুঁজে খুঁজে আনেন। তাদের কাছে এলাকার সমস্যাগুলো জানতে চান। তারা বলেছেন, ভাসানটেকে বস্তিবাসীর পুনর্বাসন, নারীদের জন্য কর্মসংস্থান ও ফ্যামিলি কার্ড চান।

জবাবে তারেক রহমান বলেন, ‘আমিও এই এলাকায় বড় হয়েছি। যদিও অনেক দিন বাইরে থাকতে হয়েছে, তারপরও আমি আপনাদেরই একজন। এই এলাকার প্রার্থী হয়েছি, এতটুকু বলতে পারি, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আগামী নির্বাচনে জয়ী হলে এবং ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে, সমস্যার সমাধান করব।’

আমরা খেলোয়াড় তৈরি করতে চাই
মঞ্চে থাকা বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে দেখিয়ে তারেক রহমান বলেন, ‘সবাই চিনেন তাকে। ছেলে হোক, মেয়ে হোক– তারা যাতে প্রফেশনাল খেলোয়াড় হতে পারে, ক্রীড়া দিয়ে যাতে জীবিকা অর্জন করতে পারে, সেই প্রতিভাগুলোকে আমরা বের করে নিয়ে আসতে চাই। খেলোয়াড় তৈরি করতে চাই।’

গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে
তারেক রহমান বলেন, ‘দেশে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। প্রতিটি খাত ধ্বংস হওয়ার ফলে দেশ অনেক পিছিয়ে গেছে। আমাদের এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। এ জন্য দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা যদি জনপ্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন, তাহলেই এলাকার সমস্যা, আপনার সমস্যা তুলে ধরতে পারবেন।’

তিনি বলেন, বিগত দিনে যেসব ভুয়া নির্বাচনে তথাকথিত এমপি হয়েছিলেন, তাদের কাছে কেউ যেতে পারত না। এলাকার সমস্যা নিয়ে যেতে পারত না। অবশ্যই আমাদের গণতান্ত্রিকভাবে প্রতিনিধি নির্বাচিত করতে হবে, অর্থাৎ জবাবদিহিতা থাকতে হবে। যারা জনপ্রতিনিধি হবে, তাদের জানতে হবে জনগণের সমস্যা কী? আজ যেভাবে আপনাদের কাছে ডেকেছি, আমার প্রত্যাশা– দেশের সব পর্যায়ের জনপ্রতিনিধি আগামী দিন এইভাবে জনগণের কাছে যাবেন। জনগণকে সরাসরি জিজ্ঞেস করার মাধ্যমে তারা সমস্যা চিহ্নিত করবেন এবং সমাধানে তারা উদ্যোগী হবেন।
তারেক রহমান বলেন, ‘এলাকার মূল সমস্যার পাশাপাশি দেশের মানুষের নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা– এগুলোকে যদি পর্যায়ক্রমিক সমাধান করতে হয়, তাহলে আগামী দিনে অবশ্যই একটি গণতান্ত্রিক এবং সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত সরকার প্রয়োজন। একই সঙ্গে আমি অনুরোধ করছি, যে পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, সেই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে সমগ্র বাংলাদেশে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে এবং আপনাদের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিতজনদের বলুন।’

ঢাকা-১৭ আসনে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবদুস সালাম ও প্রধান সমন্বয়ক অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের যৌথ সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারম্যানের উপদেষ্টা নাজিম উদ্দিন আলম, জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

আড়াইহাজারে ভোর ৪টায় জনসভা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যেতে হবে এবং ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করতে হবে। এর পর ভোটকেন্দ্রে যেতে হবে। শুক্রবার ভোর ৪টায় আড়াইহাজার উপজেলার পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে। বৃহস্পতিবার সিলেটে নির্বাচনী সভা শুরু করেন তারেক রহমান। এর পর হবিগঞ্জ, কিশোরগঞ্জসহ বিভিন্ন স্থানে সভা শেষে নারায়ণগঞ্জ পৌঁছেন তিনি।

ভোরে তারেক রহমান আড়াইহাজারে সভাস্থলে পৌঁছলে মাঠজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে অসংখ্য মানুষ সেখানে অপেক্ষা করছিলেন। সভায় তারেক রহমান বলেন, রাষ্ট্রকে সঠিকভাবে পুনর্গঠন ও মেরামত করতে হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। মুসলমান, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ– আমরা সবাই হাজার বছর ধরে এ দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। ভবিষ্যতেও এই সম্প্রীতি বজায় রাখতে হবে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সভার মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান প্রমুখ। এই সমাবেশ শেষে রাজধানীতে ফেরেন তারেক রহমান।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
Advertise with us
আরও Banglardarpan24.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com