আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি (বিসিআরএস) আজ পালিত করেছে বিশ্ব মানবাধিকার দিবস। মানবাধিকার রক্ষায় খাদ্য, পানি, বাসস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো মৌলিক চাহিদা নিশ্চিত করার গুরুত্বকে তুলে ধরতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হওয়া র্যালিটি হাই কোর্টের সামনে প্রদক্ষিণ শেষে আবার জাতীয় […]

আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি (বিসিআরএস) আজ পালিত করেছে বিশ্ব মানবাধিকার দিবস। মানবাধিকার রক্ষায় খাদ্য, পানি, বাসস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো মৌলিক চাহিদা নিশ্চিত করার গুরুত্বকে তুলে ধরতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হওয়া র্যালিটি হাই কোর্টের সামনে প্রদক্ষিণ শেষে আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সমাপ্ত হয়। সমাবেশে বক্তারা জোর দিয়ে বলেন, মানুষের মৌলিক অধিকার হিসেবে খাদ্য, নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। বর্তমান সময়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই বিষয়গুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিসিআরএস-এর চেয়ারম্যান জাকির হোসেন এবং নির্বাহী পরিচালক এস এম তাজুল ইসলাম এর নেতৃত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজের বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ। তারা সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে সুবিধা বঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
চেয়ারম্যান জাকির হোসেন বলেন, “মানবাধিকারের মূল ভিত্তি হলো মানুষের স্বাভাবিক জীবনধারণের সুযোগ। আগামী বাজেটে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষার অধিকার নিশ্চিত করতে বিশেষ বরাদ্দ রাখা হোক।”
নির্বাহী পরিচালক এস এম তাজুল ইসলাম সকলকে তাদের অবস্থান থেকে মানুষের অধিকার রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানান। বিসিআরএস আশা করছে, এই প্রতিপাদ্য দেশের নীতি-নির্ধারকদের মানুষের মৌলিক প্রয়োজন পূরণে আরও সংবেদনশীল করে তুলবে।











