সম্পূর্ণ নিউজ Banglardarpan24.com

জাতীয়
১০:২৮ অপরাহ্ণ, ১৩ জানুয়ারি ২০২৬

রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ইউরো সহায়তা দিল ইতালি

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় সহায়তার জন্য ইতালি ১০ লাখ ইউরো দিয়েছে। মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতালির এ সহায়তাকে স্বাগত জানিয়েছে ইউএনএইচসিআর। ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় এবং এর অভিবাসন নীতিবিষয়ক মহাপরিচালকের মাধ্যমে দেওয়া এই অর্থায়ন […]

Italy
জাতীয় ডেস্ক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় সহায়তার জন্য ইতালি ১০ লাখ ইউরো দিয়েছে। মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতালির এ সহায়তাকে স্বাগত জানিয়েছে ইউএনএইচসিআর। ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় এবং এর অভিবাসন নীতিবিষয়ক মহাপরিচালকের মাধ্যমে দেওয়া এই অর্থায়ন ইউএনএইচসিআর ও এর অংশীদারদের শরণার্থী শিবিরগুলোতে জরুরি স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে সহায়তা করবে। এর মধ্যে রয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবা, জরুরি রোগী স্থানান্তর, মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধ কার্যক্রম।

এই অনুদানটি গ্লোবাল রিফিউজি ফোরামে (জিআরএফ) দেওয়া ইতালির প্রতিশ্রুতির প্রতিফলন। যেখানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সুরক্ষা ও ক্ষমতায়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি সমর্থন জানানো হয়েছিল।

বাংলাদেশে ইউএনএইচসিআরের রিপ্রেজেনটেটিভ ইভো ফ্রেইসেন বলেন, রোহিঙ্গাদের স্বাস্থ্য ও মর্যাদা রক্ষায় ইতালির উদার সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থায়নের ঘাটতির কারণে জীবনরক্ষাকারী সেবায় যে চাপ তৈরি হয়েছে, এই অবদান তা মোকাবিলায় সহায়তা করবে।

বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, মানবিক সংকট মোকাবিলার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টায় ইতালি ধারাবাহিকভাবে আর্থিক সহায়তা দিয়ে আসছে। আজ আমরা জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পেরে গর্বিত।

রোহিঙ্গা শরণার্থী সংকট এখন নবম বছরে পা দিয়েছে। কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত ১১ লাখ ৭০ হাজার রোহিঙ্গা প্রায় সম্পূর্ণভাবে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক সহায়তা ছাড়া তাদের স্বাস্থ্যসেবায় অর্জিত সাফল্যগুলো হুমকির মুখে পড়বে, যার মারাত্মক প্রভাব পড়তে পারে জীবন, মর্যাদা ও সামগ্রিক কল্যাণের ওপর।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
Advertise with us
আরও Banglardarpan24.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com