সম্পূর্ণ নিউজ Banglardarpan24.com

রাজনীতি
১১:৫৭ পূর্বাহ্ণ, ২৫ নভেম্বর ২০২৫

অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে স্বচ্ছ নির্বাচনের অঙ্গীকার—পর্যবেক্ষক সংস্থাগুলোকে সতর্ক করলেন সিইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতি দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, অতীতে পর্যবেক্ষকদের মাধ্যমে কিছু ভুলভ্রান্তি হয়েছে; তবে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চায় নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপে সিইসি […]

অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে স্বচ্ছ নির্বাচনের অঙ্গীকার—পর্যবেক্ষক সংস্থাগুলোকে সতর্ক করলেন সিইসি
শাহারুল ইসলাম রকি
২ মিনিটে পড়ুন |

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতি দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, অতীতে পর্যবেক্ষকদের মাধ্যমে কিছু ভুলভ্রান্তি হয়েছে; তবে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চায় নির্বাচন কমিশন।

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপে সিইসি এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এই সংলাপে বিভিন্ন পর্যবেক্ষক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, “পর্যবেক্ষকদের দৃষ্টি নিরপেক্ষ না হলে নির্বাচন সম্পর্কে সঠিক চিত্র পাওয়া সম্ভব নয়। তাই মাঠপর্যায়ে যাদের নিয়োগ দেবেন, তাদের অবশ্যই নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ দিতে হবে এবং রাজনৈতিক সম্পৃক্ততা না থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “পর্যবেক্ষকদের কাজ হচ্ছে পর্যবেক্ষণ করা, কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করা নয়। রাজনৈতিক সম্পৃক্ততা শুধু সংস্থার বিশ্বাসযোগ্যতাই কমাবে।”

নিজস্ব পর্যবেক্ষণ ব্যবস্থার কথা তুলে ধরে সিইসি বলেন, “আমাদের সিসি ক্যামেরা ও সাংবাদিকরাও এক অর্থে পর্যবেক্ষকের ভূমিকা পালন করেন। তারা সত্যিকারের নজরদারি করলে কেউ অনিয়ম করতে সাহস পাবে না।”

সংলাপে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, পূর্ববর্তী তিন নির্বাচনে কিছু সংস্থার সম্পৃক্ততা প্রশ্নের মুখে পড়েছিল। তাই এবার অনেককে তালিকাভুক্ত করা হয়নি। তিনি বলেন, “খারাপ উদাহরণ আর চাই না। কোনোভাবেই না—বিশেষ করে পর্যবেক্ষকদের মাধ্যমে নয়।”

তিনি আরও দাবি করেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন, এবং এই স্বচ্ছতার বিরুদ্ধে কোনো আচরণ সহ্য করা হবে না।

সংলাপে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম, তাহমিদা আহমেদ, আব্দুর রহমানেল মাছউদসহ ৪০টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিকেল বেলায় আরও ৪১টি সংস্থার সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও Banglardarpan24.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com