সম্পূর্ণ নিউজ Banglardarpan24.com

বিশেষ প্রতিবেদন
২:৩১ অপরাহ্ণ, ২২ নভেম্বর ২০২৫

ঢাকার অভিজাত হোটেলে রিভেরার বর্ণিল আয়োজন; বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষানুরাগী রোটারিয়ান ইমরান ইমুর অনুপ্রেরণামূলক বার্তা

ঢাকার এক অভিজাত হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো রিভেরার বিশেষ অনুষ্ঠান। আয়োজনের সৌন্দর্য, পরিবেশ ও পরিকল্পনা ছিল প্রশংসনীয়, যেখানে উপস্থিত অতিথিরা পুরো অনুষ্ঠানজুড়ে উপভোগ করেন দৃষ্টিনন্দন উপস্থাপনা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অনুরাগী ও রোটারি ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান ইমরান হোসেন চৌধুরী ইমু। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, […]

ঢাকার অভিজাত হোটেলে রিভেরার বর্ণিল আয়োজন; বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষানুরাগী রোটারিয়ান ইমরান ইমুর অনুপ্রেরণামূলক বার্তা
শাহারুল ইসলাম রকি
২ মিনিটে পড়ুন |

ঢাকার এক অভিজাত হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো রিভেরার বিশেষ অনুষ্ঠান। আয়োজনের সৌন্দর্য, পরিবেশ ও পরিকল্পনা ছিল প্রশংসনীয়, যেখানে উপস্থিত অতিথিরা পুরো অনুষ্ঠানজুড়ে উপভোগ করেন দৃষ্টিনন্দন উপস্থাপনা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অনুরাগী ও রোটারি ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান ইমরান হোসেন চৌধুরী ইমু। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এ আয়োজন শুধুই একটি অনুষ্ঠান নয়, বরং একটি ইতিবাচক উদ্যোগ যা সমাজে সঠিক ধারণা ছড়াতে সহায়তা করবে।

তার বক্তব্যে রোটারিয়ান ইমরান ইমু বিশেষভাবে গুরুত্ব দেন ইসলামী চিন্তাধারা ও আধুনিক বিনোদনমুখী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তার সমন্বয় নিয়ে। তিনি বলেন, “ইসলামী মূল্যবোধ সম্পন্ন মানুষ যদি রিসোর্টের মতো প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করেন, তাহলে রিসোর্ট সম্পর্কে মানুষের যে ভুল ধারণা রয়েছে তা পরিবর্তন হবে। রিসোর্ট শুধু বিনোদনের জায়গা নয়, বরং তা হতে পারে পরিবারের জন্য নিরাপদ, শিক্ষামূলক ও সংস্কৃতিনির্ভর একটি পরিবেশ।” তার মতে, এই পরিবর্তন সমাজে নৈতিকতা ও সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও উল্লেখ করেন যে, আগামীর দিন যে ইসলামের তা শুধু বিশ্বাস নয়, বরং বাস্তবতার প্রতিফলন। তাই সমাজের প্রতিটি মানুষকে এমন কার্যক্রমের সাথে যুক্ত থেকে ইতিবাচক উদ্যোগকে সামনে এগিয়ে নিতে হবে। রোটারিয়ান ইমু বলেন, “আমরা যদি সৎ উদ্দেশ্য ও নৈতিক মূল্যবোধকে সামনে রেখে কাজ করি, তাহলে সমগ্র সমাজ উপকৃত হবে এবং ভবিষ্যত প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর পথ তৈরি করতে পারব।”

এ আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামকে। তিনি বলেন, “এ ধরনের আয়োজন শুধু আনন্দ দেয় না, বরং আমাদের চিন্তা-চেতনায় নতুন মাত্রা যোগ করে। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও তাদের সঙ্গে থাকার প্রত্যাশা করি।”

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা প্রত্যাশা ব্যক্ত করেন, রিভেরার এমন সৃজনশীল আয়োজন ভবিষ্যতেও মানুষের জন্য ইতিবাচক বার্তা ও অনুপ্রেরণা হয়ে থাকবে। অনুষ্ঠানের শেষ মুহূর্ত পর্যন্ত অতিথিরা উপভোগ করেন মনোমুগ্ধকর পরিবেশ, সৌহার্দ্যপূর্ণ আতিথেয়তা এবং আয়োজকদের আন্তরিকতা।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও Banglardarpan24.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com