নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হত্যা ও মারাত্মক জখমের অভিযোগে দায়ের হওয়া পৃথক পাঁচ মামলায় এই জামিন স্থগিত করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। একই সঙ্গে জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পাঁচটি আবেদন আগামী ১৭ […]

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হত্যা ও মারাত্মক জখমের অভিযোগে দায়ের হওয়া পৃথক পাঁচ মামলায় এই জামিন স্থগিত করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
একই সঙ্গে জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পাঁচটি আবেদন আগামী ১৭ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং আইভীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও আইনজীবী এস এম হৃদয় রহমান।
আইনজীবী এস এম হৃদয় রহমান বলেন, “পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন চেম্বার আদালত স্থগিত করেছেন। এখন বিষয়টি ১৭ নভেম্বর নিয়মিত বেঞ্চে শুনানির জন্য তোলা হবে।”
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও মারাত্মক জখমের অভিযোগে দায়ের হওয়া পাঁচটি মামলায় গত ৯ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান আইভী। এর মধ্যে তিনটি মামলা হত্যার অভিযোগে এবং দুটি মামলা মারাত্মক জখমের অভিযোগে করা হয়।
চলতি বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরবর্তীতে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিন মেয়াদে মেয়র নির্বাচিত হন তিনি।










| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||
