[location_search]
সম্পূর্ণ নিউজ Banglardarpan24.com

খেলাধুলা
৯:৪০ অপরাহ্ণ, ২৫ জানুয়ারি ২০২৬

হঠাৎ সাকিবকে ফেরাচ্ছে বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী সিরিজের জন্য নির্বাচিত হবেন সাকিব আল হাসান। আজ শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভায় সাকিবকে নিয়ে এই সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে হোম অ্যান্ড অ্যাওয়ে সব সিরিজের জন্য সাকিব আল হাসানকে নির্বাচিত করা হবে বলে জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। এজন্য সাকিবকে ফিট থাকতে হবে বলেও জানান তিনি। টি২০ […]

BCB
খেলা ডেস্ক
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী সিরিজের জন্য নির্বাচিত হবেন সাকিব আল হাসান। আজ শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভায় সাকিবকে নিয়ে এই সিদ্ধান্ত হয়েছে।

এখন থেকে হোম অ্যান্ড অ্যাওয়ে সব সিরিজের জন্য সাকিব আল হাসানকে নির্বাচিত করা হবে বলে জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। এজন্য সাকিবকে ফিট থাকতে হবে বলেও জানান তিনি।

টি২০ বিশ্বকাপ না খেলতে পারলেও বাংলাদেশের সামনে আগামী সিরিজ মার্চে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সে সময় পাকিস্তানের আসার কথা। ধারণা করা হচ্ছে, ওই সিরিজ দিয়েই সাকিব আল হাসান জাতীয় দলে ফিরবেন। যে সব মামলা সাকিব আল হাসানের মাথায় রয়েছে সেগুলোও বিসিবির পক্ষ থেকে মোকাবিলা করা হবে বলে বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়েছে।

সাকিব দেশের হয়ে সর্বশেষ ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন কানপুরে। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর বিরুদ্ধে জনরোষ তৈরি হওয়ায় বিক্ষোভের শঙ্কা করেছিল বিসিবি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার কথা থাকলেও দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয় তাঁকে।

সর্বশেষ দুবাই থেকে এক সাক্ষাৎকারে সাকিব জানান, তিনি দেশে ফিরতে চান এবং দেশে ফিরেই চেনা দর্শকদের সামনে বিদায় নিতে চান। সাকিবকে ফিরিয়ে আনার সবুজসংকেত দিয়েছে এবার বিসিবি। সেই সঙ্গে বিসিবি এটিও সিদ্ধান্ত নিয়েছে যে সাকিবকে কেন্দ্রীয় চুক্তিতে আনা হবে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 
Advertise with us
আরও Banglardarpan24.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম