সম্পূর্ণ নিউজ Banglardarpan24.com

সাহিত্য
৪:২৮ পূর্বাহ্ণ, ৩ জুলাই ২০২৫

বর্ষা

বর্ষা মানেই তো মেঘ আর বৃষ্টি নব নব উদ্দীপনায় নতুন নতুন সৃষ্টি, আকাশে বাতাসে জলাশয়ে ভেসে ভেসে অপরুপ সৌন্দর্য নিয়ে বর্ষা আসে। বর্ষা মানেই তো খিচুড়ির আয়োজন শান্তি আনে প্রাণে আনন্দের জাগরণ, ইলিশ না হোক শর্ষের তেলে আলুভর্তা শিশুর মনে জাগে বর্ষার উচ্ছলতা। বর্ষা মানেই তো কদম ফুল আমরা চিনতে করবো না ভুল, বেলি বকুল […]

বর্ষা
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
১ মিনিটে পড়ুন |

বর্ষা মানেই তো মেঘ আর বৃষ্টি
নব নব উদ্দীপনায় নতুন নতুন সৃষ্টি,
আকাশে বাতাসে জলাশয়ে ভেসে ভেসে
অপরুপ সৌন্দর্য নিয়ে বর্ষা আসে।

বর্ষা মানেই তো খিচুড়ির আয়োজন
শান্তি আনে প্রাণে আনন্দের জাগরণ,
ইলিশ না হোক শর্ষের তেলে আলুভর্তা
শিশুর মনে জাগে বর্ষার উচ্ছলতা।

বর্ষা মানেই তো কদম ফুল
আমরা চিনতে করবো না ভুল,
বেলি বকুল হাসনাহেনা ফুলের ঘ্রাণে
আনন্দের জোয়ার আসে সকল প্রাণে।

বর্ষা মানেই তো মেঘে ঢাকা আকাশ
ভেজা ভেজা আবহে স্নিগ্ধ বাতাস,
চারদিক মুখরিত গুরুগুরু গর্জন
আকাশের বুক চিরে রাতদিন বর্ষন।

পরিচিতি: লায়ন মোঃ গনি মিয়া বাবুল
(শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
সভাপতি, কবি সংসদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর

শোকাহত
৮ মাস আগে
সাহিত্য
ঈদ
১০ মাস আগে
সাহিত্য
টেপিরবাড়ী
১০ মাস আগে
সাহিত্য

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও Banglardarpan24.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com