শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন না হলে সরকার পতনের আন্দোলন শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকে সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন। এর আগে জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে হাদি হত্যার বিচারের […]

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন না হলে সরকার পতনের আন্দোলন শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকে সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।
এর আগে জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগার ও রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে শাহবাগে এসে শেষ হয়। সেখানে অবস্থান কর্মসূচি পালন করা হয়, ফলে শাহবাগ মোড়ের এক পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আবদুল্লাহ আল জাবের বলেন, “ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও ইনসাফের আন্দোলন শুরু করেছিলেন। তাঁকে বাঁচিয়ে রাখা হলে সীমান্তে লাশ ফেলা, দিল্লির তাঁবেদারি—এসব বন্ধ হয়ে যেত। এই আশঙ্কা থেকেই পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।”
সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “হাদিকে গুলি করার ২১ দিন পেরিয়ে গেলেও এই হত্যার সঙ্গে সম্পৃক্ত প্রকৃত খুনিদের গ্রেপ্তার করা হয়নি। ২১ জনের মধ্যে মাত্র ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, অথচ খুনের সঙ্গে জড়িত মূল অপরাধীদের ধরা হয়নি।”
ডিএমপি কমিশনারের বক্তব্য প্রসঙ্গে তিনি আরও বলেন, “মেঘালয় পুলিশ যেখানে বলছে তারা কাউকে গ্রেপ্তার করেনি, সেখানে সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারের কথা বলা হচ্ছে। এর মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।”
সরকার পতনের আন্দোলনের ঘোষণা দিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, “সরকার ৭ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছিল। আমরা ৩০ কার্যদিবস সময় দিয়েছি। এখনো বাকি আছে ২২ দিন। এই সময়ের মধ্যে যদি খুনিদের বিচার সম্পন্ন না হয় এবং অভিযোগপত্র দাখিল না করা হয়, তাহলে ৩০ কার্যদিবস শেষে সরকার পতনের আন্দোলন শুরু হবে।”
তিনি আরও জানান, আগামীকাল থেকে হাদি হত্যার বিচারের দাবিতে সব বাংলাদেশপন্থী রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যোগাযোগ করা হবে। “যারা বাংলাদেশপন্থী, তাদের সঙ্গেই আমরা থাকব। সহযোগিতা পেলে ভালো, না পেলে রাজপথ ছাড়ব না,”—বলেন তিনি।











| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | |||||
| ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | |
| ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ |
| ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
| ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ |
| ৩১ | ||||||
