সম্পূর্ণ নিউজ Banglardarpan24.com

বিশেষ প্রতিবেদন
১২:২৩ অপরাহ্ণ, ২ জানুয়ারি ২০২৬

ইসলামী আন্দোলনের সিনিয়র নেতা মুফতি সৈয়দ ফয়জুল করীমের সম্পদ ও আয় সম্পর্কিত হলফনামা প্রকাশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের সম্পদ ও বার্ষিক আয় সম্পর্কে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা থেকে জানা গেছে। হলফনামা অনুযায়ী, মাহফিল আয়োজন থেকে তাঁর বার্ষিক আয় ৪ লাখ টাকা, শিক্ষকতা পেশা থেকে ৭ লাখ ৬ হাজার টাকা এবং অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে ৩ লাখ ২২ হাজার টাকা। মোট আয় দাঁড়ায় ১৪ […]

ইসলামী আন্দোলনের সিনিয়র নেতা মুফতি সৈয়দ ফয়জুল করীমের সম্পদ ও আয় সম্পর্কিত হলফনামা প্রকাশ
২ মিনিটে পড়ুন |

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের সম্পদ ও বার্ষিক আয় সম্পর্কে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা থেকে জানা গেছে।

হলফনামা অনুযায়ী, মাহফিল আয়োজন থেকে তাঁর বার্ষিক আয় ৪ লাখ টাকা, শিক্ষকতা পেশা থেকে ৭ লাখ ৬ হাজার টাকা এবং অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে ৩ লাখ ২২ হাজার টাকা। মোট আয় দাঁড়ায় ১৪ লাখ ২৮ হাজার টাকা

মুফতি সৈয়দ ফয়জুল করীমের স্থাবর ও অস্থাবর সম্পদের মোট বর্তমান মূল্য ৩ কোটি ৪৮ লাখ ৩৩ হাজার ৩৪৭ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে নগদ ৩১ লাখ ১২ হাজার টাকা, ব্যাংকে ১ হাজার ১৭৬ টাকা এবং একটি পয়েন্ট ২২ বোরের রাইফেল রয়েছে, যার মূল্য ২ লাখ টাকা।

তার স্ত্রীও নগদ অর্থ ৭ লাখ ২০ হাজার টাকা এবং উপহার হিসেবে পাওয়া সোনা ১৮৭ ভরি রেখেছেন। সব মিলিয়ে স্ত্রীর অস্থাবর সম্পদের মূল্য ৩ কোটি ৪১ লাখ ৬৫ হাজার টাকা

স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ২ হাজার ৪৩৬ শতাংশ কৃষিজমি এবং ৪০ শতাংশ অকৃষিজমি। এছাড়া পৈতৃক সূত্রে পাওয়া একটি বাণিজ্যিক ভবন ও একটি ফ্ল্যাটও আছে। সম্পদের অর্জনকালীন মূল্য ১ কোটি ৫ লাখ ৬ হাজার ৭০৮ টাকা, যা বর্তমানে আনুমানিক ৩ কোটি ১৫ লাখ ২০ হাজার ১২৪ টাকা

হলফনামায় তার বয়স ৫৩ বছর ৯ মাস এবং শিক্ষাগত যোগ্যতা কামিল ফিকাহ উল্লেখ করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে কোনো মামলা নেই।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
Advertise with us
আরও Banglardarpan24.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com