সম্পূর্ণ নিউজ Banglardarpan24.com

প্রধান খবর
১২:২৩ অপরাহ্ণ, ১৮ জানুয়ারি ২০২৬

২৪৫ সিনেমা নিয়ে ঢাকা চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ

নান্দনিক চলচ্চিত্রের প্রদর্শনী আর মননশীল দর্শকের মিলনমেলার মধ্য দিয়ে আজ রোববার শেষ হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সন্ধ্যায় সমাপনীতে থাকছে বর্ণিল আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সমাপনী দিনে প্রদর্শিত হবে এবারের সেরা পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবের সমাপনী দিনে […]

Festival
বিনোদন ডেস্ক
২ মিনিটে পড়ুন |

নান্দনিক চলচ্চিত্রের প্রদর্শনী আর মননশীল দর্শকের মিলনমেলার মধ্য দিয়ে আজ রোববার শেষ হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সন্ধ্যায় সমাপনীতে থাকছে বর্ণিল আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সমাপনী দিনে প্রদর্শিত হবে এবারের সেরা পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র।

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবের সমাপনী দিনে রাজধানীর দুটি ভেন্যু–বাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হচ্ছে দেশি-বিদেশি চলচ্চিত্র।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সকাল ১০টা ৩০ মিনিটে শিশু চলচ্চিত্র অধিবেশনের মাধ্যমে দিনের প্রদর্শনী শুরু হবে। এতে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘পরিণাম’ দেখানো হবে। ১০ মিনিটের এ সিনেমাটি পরিচালনা করেছেন এবিএম নজমুল হুদা।

এ ছাড়াও থাকছে ‘শব্দের ওপারে’ [ক্যান ইউ হিয়ার মি] সিনেমার প্রদর্শনী। ১৭ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটির নির্মাতা শিয়াম শামস ও সাইবা তালুকদার। দুপুর ১টায় স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র বিভাগে বিভিন্ন দেশের মোট পাঁচটি সিনেমা প্রদর্শিত হবে। বিকেল ৫টা ৩০ মিনিটে ওপেন টি বায়োস্কোপ বিভাগে দেখানো হবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য ছবি ‘বেহুলা দোরোদি’। ১০৭ মিনিটের এ সিনেমার নির্মাতা সবুজ খান। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ প্যানোরামা বিভাগে প্রদর্শিত হবে ‘শ্রাবণ জোছনায়’। ১২৭ মিনিটের এ সিনেমার পরিচালক আব্দুস সামাদ খোকন। এই মিলনায়তনে আজ ৭টি দেশের ৯টি সিনেমা প্রদর্শিত হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সকাল ১০টা ৩০ মিনিটে দেখানো হবে ওপেন টি বায়োস্কোপ বিভাগে চীনের ‘ওয়াই তাই কং দে মো ঝা তে (মোজার্ট ফ্রম স্পেস)’। ১৩৬ মিনিটের সিনেমাটির নির্মাতা সিচেং চেন। দুপুর ১টায় স্বল্পদৈর্ঘ্য বিভাগে নেপাল, স্লোভেনিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের তিনটি সিনেমা দেখানো হবে।

বেলা ৩টায় সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হবে যুক্তরাষ্ট্রের ‘লে মেইয়র দু মন্দ (দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড)’। ১০৮ মিনিটের এ সিনেমার নির্মাতা-পরিচালক ম্যারিওন স্ট্যান্ডেফার। বিকেল ৫টায় ওপেন টি বায়োস্কোপে ভারতের ‘গ্রে স্টোরি’ প্রদর্শিত হবে। ৯৪ মিনিটের এ সিনেমার নির্মাতা শঙ্খ ঘোষ। এখানে আজ ৬টি দেশের ৬টি সিনেমা দেখানো হবে।

এ উৎসব আয়োজনে সহযোগিতা করছে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, ঢাকাসয় চীনা দূতাবাস, একশনএইড ও এসএমসি।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
Advertise with us
আরও Banglardarpan24.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com