রাজধানীর মতিঝিলে জীবন বীমা কর্পোরেশনের সামনে আজ বিকাল ৩টা ৩০ মিনিটে জিয়া পরিষদের উদ্যোগে জাতীয় ঐক্যের প্রতীক, তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও জিয়া পরিষদের প্রধান উপদেষ্টা মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে মতিঝিল ও শাহজাহারপুর থানার কমিটি অনুমোদন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর […]
রাজধানীর মতিঝিলে জীবন বীমা কর্পোরেশনের সামনে আজ বিকাল ৩টা ৩০ মিনিটে জিয়া পরিষদের উদ্যোগে জাতীয় ঐক্যের প্রতীক, তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও জিয়া পরিষদের প্রধান উপদেষ্টা মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে মতিঝিল ও শাহজাহারপুর থানার কমিটি অনুমোদন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ আবদুল লতিফ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি ও উপাচার্য, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। প্রধান বক্তা ছিলেন প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন, মহাসচিব, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. এ. বারেক, প্রধান নির্বাচন সমন্বয়কারী ঢাকা-৮ আসন; আবদুল্লাহিল মাসুদ, সিনিয়র যুগ্ম মহাসচিব, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি; হারুন উর রশিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আবুল কালাম আজাদ, খন্দকার শফিকুল হাসান রতন, কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম, যুগ্ম মহাসচিব, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি ও আতাউল করিম আজিমসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আবু রায়হান, সভাপতি, মতিঝিল থানা জিয়া পরিষদ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ আবদুল লতিফ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করেন। তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমান যেন আগামী নির্বাচনে বিজয়ী হয়ে দেশ পরিচালনার সুযোগ পান এ জন্যও সবাইকে দোয়া করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে মরহুমাদের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।











