সম্পূর্ণ নিউজ Banglardarpan24.com

প্রধান খবর
৮:১৯ অপরাহ্ণ, ২৬ জানুয়ারি ২০২৬

মধ্যবিত্ত-উচ্চবিত্তের টানাপোড়েনে নিশাত প্রিয়ম

কাজের সংখ্যা তুলনামূলক কম হলেও প্রতিটি চরিত্রে আলাদা ছাপ রেখে চলেছেন অভিনেত্রী নিশাত প্রিয়ম। নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে তাঁর অভিনয় ইতোমধ্যে দর্শকের নজর কেড়েছে। এবার তিনি আসছেন নতুন ধারাবাহিক ‘মিডল ক্লাস ফ্যামিলি’ নিয়ে। এহসান এলাহী বাপ্পী ও আফনান শ্যামলের পরিচালনায় নির্মিত এই সিরিয়ালে তুলে ধরা হচ্ছে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত জীবনের বাস্তব সংকট ও পারিবারিক দ্বন্দ্ব। […]

tension
বিনোদন ডেস্ক
২ মিনিটে পড়ুন |

কাজের সংখ্যা তুলনামূলক কম হলেও প্রতিটি চরিত্রে আলাদা ছাপ রেখে চলেছেন অভিনেত্রী নিশাত প্রিয়ম। নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে তাঁর অভিনয় ইতোমধ্যে দর্শকের নজর কেড়েছে। এবার তিনি আসছেন নতুন ধারাবাহিক ‘মিডল ক্লাস ফ্যামিলি’ নিয়ে।

এহসান এলাহী বাপ্পী ও আফনান শ্যামলের পরিচালনায় নির্মিত এই সিরিয়ালে তুলে ধরা হচ্ছে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত জীবনের বাস্তব সংকট ও পারিবারিক দ্বন্দ্ব। ধারাবাহিকটির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আছেন নজরুল ইসলাম রাজু। এতে ‘তুলি’ নামে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নিশাত প্রিয়ম।

গল্প অনুযায়ী, তুলি একজন উচ্চবিত্ত পরিবারের মেয়ে, যাঁর প্রেমিক মধ্যবিত্ত ঘরের সন্তান। ভিন্ন সামাজিক বাস্তবতা ও জীবনযাপনের ব্যবধান তাদের সম্পর্ককে নানা চ্যালেঞ্জের মুখে ফেলে। চরিত্রটি নিয়ে প্রিয়ম বলেন, সিরিয়ালটিতে দুই শ্রেণির মানুষের জীবনধারা, চিন্তাভাবনা ও সংকট খুব বাস্তবভাবে তুলে ধরা হয়েছে। ভালোবাসা থাকলেও সামাজিক পার্থক্য থেকে তৈরি হওয়া টানাপোড়েনই গল্পের মূল উপজীব্য।

এই চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, এমন একটি ভিন্নধর্মী চরিত্রে কাজ করতে পেরে তিনি ভীষণ আনন্দিত। এজন্য তিনি ক্রিয়েটিভ ডিরেক্টর নজরুল ইসলাম রাজু এবং পরিচালকদ্বয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগেও রাজুর নির্দেশনায় ‘সিটি লাইফ’ ধারাবাহিকে কাজ করেছিলেন তিনি, যা তাঁর জন্য দারুণ অভিজ্ঞতা ছিল।

শিগগিরই মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হবে ‘মিডল ক্লাস ফ্যামিলি’। এতে নিশাত প্রিয়মের বিপরীতে অভিনয় করছেন সৈয়দ জামান শাওন। সর্বশেষ তাঁকে দেখা গেছে ‘ফ্যাকড়া’ নামে একটি ওয়েব ফিল্মে। এর আগে ‘মহানগর’ ও ‘অদৃশ্য’সহ একাধিক ওয়েব কনটেন্টে তাঁর অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
Advertise with us
আরও Banglardarpan24.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com