ঢাকার অভিজাত Dhaka Club-এর ‘সিনহা লাউঞ্জে’ বাংলা ফাউন্ডেশনের আয়োজনে বর্ষবরণ ১৪৩৩ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ‘বৈশাখী আড্ডা’। বাংলা নববর্ষকে ঘিরে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ এক মিলনমেলার সৃষ্টি হয়। বাংলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকীর আমন্ত্রণে আয়োজিত এই আড্ডায় অংশ নেন সংসদ সদস্য, সাবেক উপদেষ্টা, রাজনৈতিক বিশ্লেষক, […]
ঢাকার অভিজাত Dhaka Club-এর ‘সিনহা লাউঞ্জে’ বাংলা ফাউন্ডেশনের আয়োজনে বর্ষবরণ ১৪৩৩ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ‘বৈশাখী আড্ডা’। বাংলা নববর্ষকে ঘিরে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ এক মিলনমেলার সৃষ্টি হয়।
বাংলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকীর আমন্ত্রণে আয়োজিত এই আড্ডায় অংশ নেন সংসদ সদস্য, সাবেক উপদেষ্টা, রাজনৈতিক বিশ্লেষক, টকশো ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাংবাদিকসহ মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের সরব অংশগ্রহণে অনুষ্ঠানটি কেবল সৌজন্য সাক্ষাতে সীমাবদ্ধ থাকেনি, বরং সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় উঠে আসে বাংলা সংস্কৃতির বিকাশ ও সংরক্ষণ, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং তরুণ প্রজন্মের মূল্যবোধ গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। সার্বিকভাবে, বাংলা ফাউন্ডেশনের এই আয়োজন নববর্ষ উদযাপনের পাশাপাশি সামাজিক সংযোগ জোরদার এবং মতবিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে প্রশংসিত হয়েছে।