ঢাকার কাকরাইলে একটি অভিজাত হোটেলে গতকাল World Human Rights Organization (WHRO)-এর মালয়েশিয়া শাখার নবনির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে সংগঠনটির চেয়ারম্যান মহিউদ্দিন আমিন-এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মারুফ সিকদার-এর নেতৃত্বে প্রতিনিধি দল এ সাক্ষাতে অংশ নেন। এ সময় তারা আগামী দিনে মানবাধিকার রক্ষা এবং প্রবাসীদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি, বিশ্বব্যাপী […]

ঢাকার কাকরাইলে একটি অভিজাত হোটেলে গতকাল World Human Rights Organization (WHRO)-এর মালয়েশিয়া শাখার নবনির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে সংগঠনটির চেয়ারম্যান মহিউদ্দিন আমিন-এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মারুফ সিকদার-এর নেতৃত্বে প্রতিনিধি দল এ সাক্ষাতে অংশ নেন। এ সময় তারা আগামী দিনে মানবাধিকার রক্ষা এবং প্রবাসীদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি, বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশাবাদও ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন মালয়েশিয়া শাখার সভাপতি মিনহাজ মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফারুক হোসাইন, ভাইস-চেয়ারম্যান কাজী ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী ইমু ও শাহারুল ইসলাম রকি, নির্বাহী সদস্য কাজী জহিরুল ইসলাম সোহেল, সদস্য সোহনা খানম, যুবদল গুলশান থানা সদস্য ফরিদ আহমেদ এবং মিজান আহমেদ।
সাক্ষাৎ শেষে সংশ্লিষ্টরা জানান, মানবাধিকার প্রতিষ্ঠা ও প্রবাসীদের অধিকার রক্ষায় তাদের এই সমন্বিত উদ্যোগ ভবিষ্যতে আরও জোরদার হবে।











