[location_search]
সম্পূর্ণ নিউজ Banglardarpan24.com

রাজনীতি
১০:৪৬ পূর্বাহ্ণ, ১১ মে ২০২৬

জুলাই সনদ নিয়ে বিএনপিকে নিশানা জামায়াতের, ‘৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে’

চট্টগ্রামে আয়োজিত এক সেমিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, সাংবিধানিক সংস্কার–সংক্রান্ত যেসব প্রস্তাবে বিএনপি ভিন্নমত দিয়েছিল, গণভোটে জনগণ সেসব মত প্রত্যাখ্যান করেছে। তাঁর ভাষ্য, গণভোটে ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, যা জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলন। রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন–এ অনুষ্ঠিত ‘১১–দলীয় ঐক্যের গণভোটের রায়: জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ’ […]

জুলাই সনদ নিয়ে বিএনপিকে নিশানা জামায়াতের, ‘৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে’
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

চট্টগ্রামে আয়োজিত এক সেমিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, সাংবিধানিক সংস্কার–সংক্রান্ত যেসব প্রস্তাবে বিএনপি ভিন্নমত দিয়েছিল, গণভোটে জনগণ সেসব মত প্রত্যাখ্যান করেছে। তাঁর ভাষ্য, গণভোটে ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, যা জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলন।

রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন–এ অনুষ্ঠিত ‘১১–দলীয় ঐক্যের গণভোটের রায়: জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন মুহাম্মদ নুরুল আমিন

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের গুরুত্বপূর্ণ কয়েকটি সাংবিধানিক সংস্কার প্রস্তাবে বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে। তাঁর অভিযোগ, এসব বিষয়ই ভবিষ্যতে ‘স্বৈরাচার উৎপাদনের হাতিয়ার’ হতে পারে। তিনি প্রশ্ন তোলেন, সরকার ও প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও গণভোটের রায় ‘অক্ষরে অক্ষরে’ বাস্তবায়নের বিষয়ে স্পষ্ট অবস্থান দিচ্ছেন না কেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার ও সাংবিধানিক আইন বিষয়ে সরকারদলীয় নেতাদের আরও গভীর অধ্যয়ন প্রয়োজন। তাঁর মতে, গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিলে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি হতে পারে।

অনুষ্ঠানের প্রধান অতিথি অলি আহমদ বলেন, জনগণের সমর্থন ও নৈতিক ভিত্তি ছাড়া ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। তিনি প্রধানমন্ত্রীকে ‘চাটুকারদের বেষ্টনী’ থেকে বের হয়ে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

সেমিনারে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরী, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 
Advertise with us
আরও Banglardarpan24.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম