অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিন ম্যাচ খেলেও জয়ের দেখা পেল না বাংলাদেশ। সোমবার ইংল্যান্ড যুবাদের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে আজিজুল হাকিম তামিমের দল। এ নিয়ে দুই হারের সঙ্গে এক পরিত্যক্ত ম্যাচের সুবাদে সমতায় ১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। বুলাওয়েতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে ওপেনার জাওয়াদ আবরারকে হারায় বাংলাদেশ। তিনি দলের ৭ রানে ফিরে যাওয়ার পর […]

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিন ম্যাচ খেলেও জয়ের দেখা পেল না বাংলাদেশ। সোমবার ইংল্যান্ড যুবাদের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে আজিজুল হাকিম তামিমের দল। এ নিয়ে দুই হারের সঙ্গে এক পরিত্যক্ত ম্যাচের সুবাদে সমতায় ১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ।
বুলাওয়েতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে ওপেনার জাওয়াদ আবরারকে হারায় বাংলাদেশ। তিনি দলের ৭ রানে ফিরে যাওয়ার পর রিফাত বেগ ও তিনে নামা অধিনায়ক তামিম ৪৬ রানের জুটি গড়েন। রিফাত ৩৬ বলে ৩১ রান করে আউট হন। তামিম ৪৬ বলে ২০ রান করে ফিরতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
১৯তম ওভারে দলের ৭২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ ১০৫ রানে হারায় ষষ্ঠ উইকেট। ১২৬ রানে নবম উইকেট পড়ার পর ৩৮.১ ওভারে ১৩৬ রানে অলআউট হয়। শেষ ব্যাটার শিশির আহমেদ ১৮ রান করায় স্কোরবোর্ডে কিছু রান পায় যুবারা।
জবাব দিতে নামা ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ শিবিরে ৩ রানে প্রথম ধাক্কা দেয় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে ৩৬ ও তৃতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়ে ১৫৫ বল থাকতে জয় তুলে নেয় ইংলিশ যুবারা। দলটির হয়ে অধিনায়ক থমাস রেও ৫০ বলে অপরাজিত ৫৯ রান করেন। এছাড়া ওপেনার বেন ডাউকিনস ২৭ ও তিনে নামা বেন মায়েস ৩৪ রান যোগ করেন। এর আগে বল হাতে ইংল্যান্ড যুবা দলের সেবাস্তিয়ান মরগান ৩ উইকেট নেন। রালপি আলবার্ট ও ম্যানি লুমসডেন ২টি করে উইকেট নেন।











