সম্পূর্ণ নিউজ Banglardarpan24.com

খেলাধুলা
১০:৩০ পূর্বাহ্ণ, ২১ জানুয়ারি ২০২৬

রাজশাহীকে হারিয়ে বিপিএলের ফাইনালে চট্টগ্রাম

অল্প রানের লড়াইয়ে শেষ ওভারে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। শেখ মেহেদীর ফিনিশিংয়ে ৩ বল থাকতে ৬ উইকেটের জয়ে বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছে স্পন্সরের অভাবে বিসিবির হাতে ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেওয়া চট্টগ্রাম। মঙ্গলবার বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে টস জিতে বোলিংয়ে নেমে রাজশাহীকে ১৩৩ রানে অলআউট করে দেয় চট্টগ্রাম। রাজশাহীর হয়ে ওপেনার তানজিদ তামিম ৩৭ বলে ৪১ রান […]

final
খেলা ডেস্ক
২ মিনিটে পড়ুন |

অল্প রানের লড়াইয়ে শেষ ওভারে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। শেখ মেহেদীর ফিনিশিংয়ে ৩ বল থাকতে ৬ উইকেটের জয়ে বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছে স্পন্সরের অভাবে বিসিবির হাতে ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেওয়া চট্টগ্রাম।

মঙ্গলবার বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে টস জিতে বোলিংয়ে নেমে রাজশাহীকে ১৩৩ রানে অলআউট করে দেয় চট্টগ্রাম। রাজশাহীর হয়ে ওপেনার তানজিদ তামিম ৩৭ বলে ৪১ রান করেন। শাহিবজাদা ফারহান ১৯ বলে ২১ রানের ইনিংস খেলেন।

৩০ রানের ওপেনিং জুটি পাওয়া রাজশাহী পরে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ৮৬ রানে ৬ উইকেট হারায় তারা। ইনিংসের শেষ বলে অলআউট হয়ে যায় দলটি। রাজশাহীর হয়ে ১৫ বলে ৩২ রান করে পেসার আব্দুল গাফ্ফার সাকলাইন লড়াই করার পুঁজি এনে দেন।

জবাব দিতে নেমে ধীর ব্যাটিংয়ে ১১.৩ ওভারে চট্টগ্রামকে ৬৪ রানের ওপেনিং জুটি এনে দেন নাঈম শেখ ও রিফাত বেগ। নাঈম ৩৮ বলে ৩০ রান করে আউট হন। তিনটি চারের শট মারেন। রিফাত ৪৭ বলে ৪৫ রান করেন। তিনে নামা হাসান নওয়াজ ১৪ বলে ২০ রান যোগ করেন।

টপ অর্ডারে ধীরে রান ওঠায় শেষ দিকে ম্যাচ কিছুটা কঠিন হয়ে যায় চট্টগ্রামের জন্য। শেষ দুই ওভারে ১৯ রান দরকার ছিল বিসিবির দল চট্টগ্রামের। অধিনায়ক শেখ মেহেদী ৯ বলে ১৯ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন। তিনি ১৯তম ওভারে ও শেষ ওভারে দারুণ দুই ছক্কা মারেন।

ম্যাচ সেরা মেহেদী বল হাতেও ছিলেন দারুণ। তিনি ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া চট্টগ্রামের পেসার শরিফুল ৪ ওভারে মাত্র ১৬ রান খরচা করে ১ উইকেট নেন। পাকিস্তানের পেসার আমের জামাল ৩ ওভারে ২৭ রান খরচায় নেন ২ উইকেট। মুকিদুল মুগ্ধ, তানভীর ইসলাম ও রিফাত বেগ একটি করে উইকেট নেন। রাজশাহীর সাকলাইন ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

বুধবার বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স মুখোমুখি হবে। সিলেট এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল রাজশাহী ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাচ্ছে। ম্যাচটি সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর

final
২ সপ্তাহ আগে
final
৩ সপ্তাহ আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
Advertise with us
আরও Banglardarpan24.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com